
শেষ আপডেট: 19 September 2022 06:08
দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া কাণ্ডের ছায়া মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। পুরুষ বন্ধুর সামনেই কিশোরীকে (minor) গণধর্ষণ (gang rape) করল ৬ জন দুষ্কৃতী। তাদের মধ্যে দুজন নাবালক (minor) বলে জানা গেছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজন অভিযুক্তকে। অবৈধ নির্মাণের অভিযোগে তাদের বাড়ি বুলডোজার (bulldozer) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে (demolished) মধ্যপ্রদেশ সরকার।
ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যপ্রদেশের রেয়ায়। জানা গেছে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য শনিবার বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই কিশোরী। সঙ্গে তার পুরুষ বন্ধু ছিল। মন্দিরের সামনে দাঁড়িয়ে তারা দুজন কথা বলছিল। সেই সময় আচমকাই বাইকে করে হাজির হয় ৬ জন দুষ্কৃতী। তারা নাবালিকাকে তার পুরুষ বন্ধুর সামনেই গণধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর নির্জাতিতাকে মারধরও করা হয়, তার মোবাইল এবং নুপুর কেড়ে নেওয়া হয়। ঘটনা জানাজানি হলে থেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যায় দুষ্কৃতীরা।
এরপরেই খবর দেওয়া হয় থানায়। নির্যাতিতাকে আশঙ্কাজনক অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিনজন অভিযুক্তকে। অবৈধ নির্মাণের অভিযোগ এনে ৩ জন অভিযুক্তের বাড়ি ইতিমধ্যেই বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।