Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেল থেকে বেরিয়ে একই তরুণীকে ফের ধর্ষণ! ভিডিও করল বন্ধু, জব্বলপুরে নারকীয় ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত যুবক জামিনে মুক্তি পেয়ে আবার ধর্ষণ (Rape) করল ওই একই তরুণীকে! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেই ভয়াবহ ঘটনায় শিউরে উঠছেন সকলে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে (Jabalpur)। অভিযোগ,

জেল থেকে বেরিয়ে একই তরুণীকে ফের ধর্ষণ! ভিডিও করল বন্ধু, জব্বলপুরে নারকীয় ঘটনা

শেষ আপডেট: 3 August 2022 06:11

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত যুবক জামিনে মুক্তি পেয়ে আবার ধর্ষণ (Rape) করল ওই একই তরুণীকে! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেই ভয়াবহ ঘটনায় শিউরে উঠছেন সকলে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে (Jabalpur)। অভিযোগ, জেল থেকে বেরিয়েই ওই তরুণীকে তাঁর বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে বলে যুবক। ভয় দেখায়। কিন্তু তরুণী তা শোনেননি। তারপরেই এক বন্ধুর সঙ্গে মিলে সে তরুণীর বাড়িতে ফের চড়াও হয়। ছুরি দেখিয়ে আবার ধর্ষণ করে তাঁকে। অভিযোগ, যুবকের সঙ্গী বন্ধুটি গোটা ঘটনা মোবাইলবন্দি করে। সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় তারা।

মাসখানেক আগে ঘটে যাওয়া এই ঘটনার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর বয়স এখন ১৯ বছর। দু’বছর আগেও একই যুবকের দ্বারা ধর্ষিতা হয়েছিলেন তিনি। তখন নাবালিকা ছিলেন।

অভিযুক্ত যুবকের নাম বিবেক প্যাটেল। ২০২০ সালে ধর্ষণের অভিযোগে তাকে প্রথমবার গ্রেফতার করেছিল পুলিশ। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় জেল খাটে সে। তবে ২০২১ সালে জামিনে মুক্তি পায়। তারপর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই তরুণীর উপর সে চাপ সৃষ্টি করত বলে অভিযোগ।

আরও পড়ুন: পুজো করতে গিয়ে বাড়ির মেয়ের শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা! বিষ্ণুপুরে গ্রেফতার পুরোহিত


```