
শেষ আপডেট: 28 July 2022 03:12
দ্য ওয়াল ব্যুরো: একটিই মাত্র সিরিঞ্জ (Syringe) ব্যবহার করে একসঙ্গে ৩০ জন শিশুকে (30 children) টিকা (Vaccine) দিলেন এক ব্যক্তি।
বুধবার মধ্য প্রদেশের (Madhya Pradesh) সাগর জেলার জৈন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের শিশুদের কোভিড ১৯ (Covid 19) এর টিকা দেওয়ার জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযুক্ত ব্যক্তির নাম জিতেন্দ্র। তার দাবি, কর্তৃপক্ষ তাকে একটিই মাত্র সিরিঞ্জ পাঠিয়েছিল। এবং, 'বিভাগীয় প্রধান' নির্দেশ দিয়েছিল, একটি সিরিঞ্জ দিয়েই সমস্ত বাচ্চাকে টিকা দিতে হবে।
ঘটনাটির ভিডিও রেকর্ড করেন আতঙ্কিত শিশুদের বাবা-মায়েরা। সেই ভিডিওতে জিতেন্দ্র কে বলতে শোনা যাচ্ছে, যে ব্যক্তি টিকাকরণের জিনিসপত্র পাঠিয়েছেন, তিনি একটিই মাত্র সিরিঞ্জ পাঠিয়েছেন।
এইচআইভি ছড়িয়ে পড়া শুরু হতেই ১৯৯০ সাল থেকেই ডিজপোজেবল সিরিঞ্জ, যেগুলি একবারই মাত্র ব্যবহার করা যায়, তার ব্যবহার শুরু হয়। একটি সিরিঞ্জ ব্যবহার করে মাত্র একজনকেই টিকা দেওয়ার নিয়ম লাগু করা হয়। এই ব্যাপারে কি সে জানত না? জিজ্ঞাসা করা হলে জিতেন্দ্র জানায়, 'আমি জানি সেটা। সেই কারণে আমি যখন ওদের জিজ্ঞেস করি, যে, আমাকে ওই একটাই মাত্র সিরিঞ্জ ব্যবহার করতে হবে কিন্, তারা বলে 'হ্যাঁ।' এটা আমার ভুল হয় কী করে? আমাকে যা করতে বলা হয়েছে, আমি তাই করেছি।'
https://twitter.com/Anurag_Dwary/status/1552334919627526144?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1552334919627526144%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fhe-vaccinated-30-students-with-1-syringe-then-said-how-is-it-my-fault-3200287
কেন্দ্রীয় সরকারের 'এক সূঁচ, এক সিরিঞ্জ, এক সময়' অঙ্গীকার লঙ্ঘনের অপরাধে জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সাগর জেলা প্রশাসন। টিকা এবং অন্যান্য জিনিস সরবরাহের দায়িত্বে থাকা জেলা টিকাদান আধিকারিক ড. রাকেশ রোশনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সংগ্রাহক ক্ষিতিজ সিঙ্ঘল। যদিও তদন্তের সময় জিতেন্দ্র উপস্থিত ছিল না বলেই জানা গেছে। এমনকী, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তার ফোনও সুইচড অফ করা ছিল।
দেশে প্রথম বিরল গ্রুপের রক্ত খোঁজ এক ব্যক্তির শরীরে, বিশ্বে আর মাত্র ৯ জনের আছে