Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ হাজার কোটি! বিদ্যুতের বিল দেখে অসুস্থ হয়ে পড়লেন গৃহকর্তা, ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের বিল হাজার পেরোলেই চোখ কপালে তোলেন অনেকে, আর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ খরচ বাবদ (Electricity Bill) চাওয়া হল ৩ হাজার ৪১৯ কোটি টাকা! বিল দেখে অসুস্থ হয়ে পড়েছেন সেই গৃহকর্তা, তাঁকে

৩ হাজার কোটি! বিদ্যুতের বিল দেখে অসুস্থ হয়ে পড়লেন গৃহকর্তা, ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 27 July 2022 02:41

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের বিল হাজার পেরোলেই চোখ কপালে তোলেন অনেকে, আর মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ খরচ বাবদ (Electricity Bill) চাওয়া হল ৩ হাজার ৪১৯ কোটি টাকা! বিল দেখে অসুস্থ হয়ে পড়েছেন সেই গৃহকর্তা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের শিব বিহার কলোনিতে। সেখানেই একটি বাড়িতে থাকেন প্রিয়াঙ্কা গুপ্তা। এই বিপুল পরিমাণ টাকা বিদ্যুতের বিল দিতে হবে ভেবেই তাঁর হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। আর বিলের কথা যখন জানাজানি হয়, প্রিয়াঙ্কার শ্বশুর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

মধ্যপ্রদেশ সরকার চালিত ওই বিদ্যুৎ সংস্থা অবশ্য জানিয়েছে গুপ্তাদের বিদ্যুতের বিলে কিছু ‘গলদ’ রয়েছে। মানুষ মাত্রেই ভুলত্রুটি হয়। এক্ষেত্রেও তেমন কোনও ভুলই হয়েছে। সংশোধিত বিদ্যুতের বিলও পাঠিয়ে দেওয়া হয়েছে ওই পরিবারের কাছে।

তিন হাজার কোটির বিদ্যুৎ বিল সংশোধন করে দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ৩০০ টাকায়। ২০ জুলাই এই বিদ্যুতের বিল রিলিজ করা হয়েছিল। তা মধ্যপ্রদেশ মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিত্রান কোম্পানি দ্বারা যাচাইও করা হয়েছিল, তারপরেও তিন হাজার কোটি টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ।

বিদ্যুৎ সংস্থার সাফাই, তাদের এক কর্মী টাকার অঙ্কের জায়গায় কনজিউমার নম্বর বা গ্রাহক সংখ্যা বসিয়ে ফেলেছিলেন। সেই কারণেই এমনটা হয়েছে।

আরও পড়ুন: হেলিকপ্টারের ব্লেডে ছিন্নভিন্ন যুবক! ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি এয়ারপোর্টেই


```