Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন, অভিযুক্ত ও তার বাবা-মা কুপিয়ে খুন করল দাদাকে

দ্য ওয়াল ব্যুরো: বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন। সেই কারণে ছুরি দিয়ে কুপিয়ে দাদাকে খুন করল একই পরিবারের পাঁচজন সদস্য, যাদের মধ্যে রয়েছে এক মহিলাও (Man Killed For Objecting To Sister's Harassment)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Mad

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন, অভিযুক্ত ও তার বাবা-মা কুপিয়ে খুন করল দাদাকে

শেষ আপডেট: 30 December 2022 06:56

দ্য ওয়াল ব্যুরো: বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন। সেই কারণে ছুরি দিয়ে কুপিয়ে দাদাকে খুন করল একই পরিবারের পাঁচজন সদস্য, যাদের মধ্যে রয়েছে এক মহিলাও (Man Killed For Objecting To Sister's Harassment)।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh Murder) হরদা জেলার দুধকুচ গ্রামে। মৃত যুবকের নাম জিতেন্দ্র দামাদে। সূত্রের খবর, ২২ বছর বয়সি জিতেন্দ্রর বোনকে উত্যক্ত করত এক যুবক। অভিযুক্ত তাঁর মোবাইলে অশালীন মেসেজ পাঠাত বলে দাদাকে জানিয়েছিলেন বোন। এরপরেই গত বৃহস্পতিবার অভিযুক্তের বাড়িতে যান জিতেন্দ্র। ঘটনার প্রতিবাদ করেন তিনি।

এরপরেই তাঁর উপর চড়াও হয় ২৬ বছর বয়সি ওই যুবক ও তার দুই ভাই। তার সঙ্গে যোগ দেয় ওই তিনজনের বাবা-মাও। একটি ছুরি নিয়ে জিতেন্দ্র বুকে ও পেটে কোপ মারতে শুরু করে তারা। ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন জিতেন্দ্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনায় ৫ অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জিতেন্দ্রর পরিবারের লোকজন। রাহাতগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ উইকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বোনকে উত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছিলেন জিতেন্দ্র। তার জেরেই খুন হতে হয় তাঁকে।

তিনি আরও জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছেন জিতেন্দ্র পরিজনরা। অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, ঘটনায় পাঁচজন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

'শ্মশান থেকে ফিরেছেন, আজ বিশ্রাম নিন', মোদীকে মমতার পরামর্শ


```