Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

প্রকাশ্যে শৌচকর্মের জেরে ফের খুন! এবার শিকার ১৮ মাসের একরত্তি শিশু

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে শৌচকর্ম করা নিয়ে বচসার জেরে হাতাহাতি বেঁধে গেল দুই পরিবারের মধ্যে। আর এর মাঝে পড়ে খুন হয়ে গেল ১৮ মাসের এক শিশু! ঘটনাস্থল সেই ভোপাল! দিন কয়েক আগে ভোপালেরই শিবপুরী এলাকায় প্রকাশ্যে শৌচকর্ম করার 'অপরাধে' পিটিয়ে খুন

প্রকাশ্যে শৌচকর্মের জেরে ফের খুন! এবার শিকার ১৮ মাসের একরত্তি শিশু

শেষ আপডেট: 4 October 2019 13:45

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্যে শৌচকর্ম করা নিয়ে বচসার জেরে হাতাহাতি বেঁধে গেল দুই পরিবারের মধ্যে। আর এর মাঝে পড়ে খুন হয়ে গেল ১৮ মাসের এক শিশু! ঘটনাস্থল সেই ভোপাল! দিন কয়েক আগে ভোপালেরই শিবপুরী এলাকায় প্রকাশ্যে শৌচকর্ম করার 'অপরাধে' পিটিয়ে খুন করা হয়েছিল রোশনি ও অবিনাশ নামের ১০-১২ বছরের দুই দলিত শিশুকে। এবারের সাগর জেলার ঘটনায় নিহতের বয়স মোটে দেড় বছর! পুলিশ জানিয়েছে, ভাংগড় গ্রামের বাসিন্দা উমেশ সিংয়ের সাত বছরের ছেলে রাস্তায় প্রস্রাব করছিল বলে অভিযোগ। খোলা রাস্তায় কেন প্রস্রাব করবে, তাই নিয়ে বচসা শুরু করেন প্রতিবেশী মোহর সিং। তিনি উমেশকে সতর্ক করে বলেন, এমনটা যেন আর না হয়। এ কথা শুনেই উমেশ ও তাঁর বাবা রাম সিং খেপে যান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এই বচসার কিছুক্ষণ পরেই রাম ও উমেশ লাঠিসোঁটা নিয়ে এসে মোহরের উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, এই মারামারির মাঝে পড়ে যায় মোহরের ১৮ মাসের শিশু ভগবান। হঠাৎই তার মাথায় লাঠির আঘাত লাগে সজোরে। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দুই পরিবারের সদস্যদেরই গ্রেফতার করেছে। সাগরের পুলিশ সুপার অমিত সাংঘি জানিয়েছেন, "দুটি পরিবারই আদিবাসী। তবে এই ঘটনা খোলা জায়গায় মল-মূত্রত্যাগ থেকে শুরু হলেও, বিবাদ ও খুনের কারণ সেটা নয়। দুই পরিবারের পুরনো ঝগড়া থেকেই এত বড় ঘটনা ঘটে গেল।"

```