Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদারিহাটে আটক বিজেপি প্রার্থী! দরজা বন্ধ করে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ

খোদ প্রার্থীর বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার গুরুতর অভিযোগ উঠল মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। 

মাদারিহাটে আটক বিজেপি প্রার্থী! দরজা বন্ধ করে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ

মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার।

শেষ আপডেট: 13 November 2024 14:56

দ্য ওয়াল ব্যুরো: খোদ প্রার্থীর বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার গুরুতর অভিযোগ উঠল মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। 

অভিযোগ, বুধবার দুপুরে মাদারিহাটের একটি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট দিয়েছেন মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহার। খবর পেয়ে প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। সূত্রের খবর, ওই বিজেপি প্রার্থীকে আটকে রাখা হয়েছে। 

অন্যদিকে হাড়োয়ায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়ায় হব্বতপুর অবৈতনিক প্রাথমিক বিদ্য়ালয়ে। প্রতিবাদে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের একাংশ। 

অন্যদিকে এদিন সকালে সিতাইয়ে ইভিএম-এ বিজেপির বোতাম সেলোটেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে মেদিনীপুর-সহ বাকি ৪টি কেন্দ্র থেকেও। তবে এ ব্যাপারে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

এদিকে কমিশনের হিসেব অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৪৫.৫৯ শতাংশ। উপ নির্বাচনের নিরিখে যা যথেষ্ট ভাল বলেই মত পর্যবেক্ষকদের। ভোটগ্রহণ চলছে হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে।


```