Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি, বাইপ্যাপ দিতে হল কামারহাটির বিধায়ককে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতেই কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেছিল এসএসকেএম কর্তৃপক্ষ।

মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি, বাইপ্যাপ দিতে হল কামারহাটির বিধায়ককে

শেষ আপডেট: 8 December 2023 07:58

দ্য ওয়াল ব্য়ুরো: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতেই কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেছিল এসএসকেএম কর্তৃপক্ষ।

সূত্রের খবর, গভীর রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বাইপ্যাপ সাপোর্টও দিতে হয়েছে তাঁকে। এই মুহূর্তে বিধায়ককে কড়া পর্য়বেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, আপাতত তিনি স্থিতিশীল আছেন। 

গত ৪ ডিসেম্বর সন্ধেয় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছে, নিউমোনিয়ায় ভুগছেন মদন। বৃহস্পতিবার রাতের দিকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। জ্ঞান হারান তিনি। এরপরই সিসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।

তাতেও শ্বাসকষ্টের সমস্যা না কমায় মন্ত্রীকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়। বাইপ্যাপ হল বিশেষ একটি যন্ত্র যার মাধ্যমে ফুসফুসে বাতাস প্রবেশ করে । মুখে একটি মাস্ক পরিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে ফুসফুসে বাতাস পৌঁছলে শ্বাসকষ্টের সমস্যা কমে। 

গত কয়েকদিন ধরেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছিলেন মদন। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। রাতে ফিরে এদিন সকালেই বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। শীতকালীন অধিবেশন চলছে এখন। সেই অধিবেশনে যোগ দেন কামারহাটির বিধায়ক।

গত সোমবার অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন মদনকে কাশতেও দেখা গেছে। অনেকেই তাঁকে জিজ্ঞাসা করেন কী হয়েছে? প্রশ্নের উত্তরে মদন জানিয়েছিলেন, তাঁর ঠান্ডা লেগেছে। বিধানসভা থেকে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। বাড়িতে কাশি ক্রমশ বাড়তে থাকে। সেইসঙ্গে শ্বাসকষ্টও শুরু হয়। অপেক্ষা না করে তৎক্ষণাৎ মদনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


```