Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মদনের ব্রেনের এমআরআই হবে, শরীর এতই দুর্বল যে কাঁধের অস্ত্রোপচার পিছোচ্ছেন ডাক্তাররা

শ্বাসকষ্টের সঙ্গে নিউমোনিয়া নিয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।

মদনের ব্রেনের এমআরআই হবে, শরীর এতই দুর্বল যে কাঁধের অস্ত্রোপচার পিছোচ্ছেন ডাক্তাররা

শেষ আপডেট: 9 December 2023 22:04

দ্য ওয়াল ব্যুরো: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার আর অবনতি না হলেও উন্নতিও বিশেষ হয়নি। বরং এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রীর রক্তচাপ ওঠানামা করছে। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। তাঁরা ঠিক করেছেন যে মদন মিত্রর ব্রেনের এমআরআই-ও করবেন। কিন্তু অবস্থার উন্নতি না হলে তা সম্ভব হচ্ছে না। এমনকি তাঁর বাম কাঁধে অস্ত্রোপচারও একই কারণে আরও পিছিয়ে যেতে পারে। 

শ্বাসকষ্টের সঙ্গে নিউমোনিয়া নিয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে বাইপ্যাপ সাপোর্টও দেওয়া হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে পড়ে গিয়ে মদন মিত্রর বাম কাঁধের হাড় ভেঙে যায়। তার জন্যই এখন অস্ত্রোপচার করতে হবে। 

কামারহাটির বিধায়কের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রের ব্রেনের এমআরআই করা হবে হলে চিকিৎসকরা তাঁর পরিবারকে জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর হার্টেরও কিছু পরীক্ষা করার কথা। তার পরই অস্ত্রোপচার করা হবে। কিন্তু এখনও শ্বাসকষ্ট থাকায় এবং রক্তে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল না হওয়ায় এমআরআই বা হার্টের পরীক্ষা কিছুই করা যাচ্ছে না। আগে ঠিক হয়েছিল, সোমবার তাঁর বাম কাঁধে অস্ত্রোপচার করা হবে তাও পিছনো হচ্ছে। 

গত সোমবারও বিধানসভা অধিবেশনে গিয়েছিলেন মদন মিত্র। তার আগে গত সপ্তাহে বিধানসভার মধ্যে ধর্নাতেও বহাল তবিয়তে দেখা গিয়েছে তাঁকে। এমনকী বিয়ের মরশুমে নিমন্ত্রণ রক্ষা করতেও ছাড়েননি। কিন্তু সোমবার বিকেলের পর থেকেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এমনিতেই তাঁর নিউমোনিয়া ছিল, এখন কাঁধে চোট পাওয়ায় আরও কাবু হয়ে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী।


```