Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এসএসকেএম থেকে ছুটি মদন মিত্রর, বাড়ি ফেরার পথে বললেন, ভাল নেই

এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ট্রলিতে করে বাইরে নিয়ে আসা হয় কামারহাটির বিধায়ককে। সেখান থেকে গাড়িতে চড়ে সোজা বাড়ির উদ্দেশে রওনা।

এসএসকেএম থেকে ছুটি মদন মিত্রর, বাড়ি ফেরার পথে বললেন, ভাল নেই

শেষ আপডেট: 26 December 2023 15:20

দ্য ওয়াল ব্যুরো: এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ট্রলিতে করে বাইরে নিয়ে আসা হয় কামারহাটির বিধায়ককে। সেখান থেকে গাড়িতে চড়ে সোজা বাড়ির উদ্দেশে রওনা হন।

ছুটি পেলেও এই মুহূর্তে শারীরিকভাবে খুবই দুর্বল রয়েছেন মদন। শাল মুড়ি দিয়ে বাইরে আনা হয় তাঁকে। খুব ক্ষীণ স্বরে মদনকে বলতে শোনা যায়, "ভাল নেই।" চিকিৎসকরা জানিয়েছেন, কামারহাটির বিধায়কের অস্ত্রোপচার সফল হলেও এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের বেঁধে দেওযা, ডায়েট।

ঘটনার সূত্রপাত, চলতি মাসের ৪ ডিসেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের হাসপাতালে ভর্তি করা হয় মদনকে। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেদিন রাতে আইসিইউ-তে থাকাকালীনই তাঁর খিঁচুনি শুরু হয়। সে সময়েই খিঁচুনির কারণে শয্যার পাশে যে রেলিং থাকে, তাতে বিধায়কের বাঁ হাতে আঘাত লাগে এবং তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে যায়।

প্রথমে ঠিক হয়, গত সোমবারই অস্ত্রোপচার করা হবে তাঁর। কিন্তু তারপরই মদনের শরীরে কিছু জটিলতা ধরা পড়ে। শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে তাঁর, তাই তড়িঘড়ি অপারেশন করানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকেন চিকিৎসকরা। 

গত ১৩ ডিসেম্বর মদনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। মদনের বাঁ কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মদনের অস্ত্রোপচার 'সাকসেসফুল'।


```