Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

তৃণমূলের পোশাক খুলে নিলে খেতে পাবেন না, কাউন্সিলরদের একাংশকে পাত্তা না দেওয়ার নিদান মদনের

এখন অন্তরকলহে এমনিতেই জেরবার তৃণমূল। সেই আবহে দলীয় কাউন্সিলরদের উদ্দেশে মদনবাণ আরও অসস্তির কারণ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

তৃণমূলের পোশাক খুলে নিলে খেতে পাবেন না, কাউন্সিলরদের একাংশকে পাত্তা না দেওয়ার নিদান মদনের

মদন মিত্র

শেষ আপডেট: 19 January 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: মদন মিত্র (Madan Mitra) এখন সাধারণ বিধায়ক। বর্তমানে দলের মধ্যে কিছুটা কোণঠাসা হলেও হুটহাট দলের নেতাদের বিরুদ্ধে মন্তব্য করতে ছাড়েন না। বেলঘরিয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি সেই ঢঙেই দেখা গেল তাঁকে।

দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে মদনের বার্তা, 'কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে, পাত্তা দেবেন না। তৃণমূলের পোশাক খুলে নিলে ওই সব কাউন্সিলররা খেতে পাবেন না'।

এখন অন্তরকলহে এমনিতেই জেরবার তৃণমূল। সেই আবহে দলীয় কাউন্সিলরদের উদ্দেশে মদনবাণ আরও অসস্তির কারণ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

ওই সভা থেকে মদন আরও বলেন, 'কোনও কাউন্সিলর যদি আপনাদের তুল্যমূল্য বিচার করেন, চাকর-বাকর মনে করেন, কী হল না হল পরোয়া করেন না, সেই সব কাউন্সিলরদের পাত্তা দেওয়ার কোনও দরকার নেই। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমিই কাউন্সিলরদের কায়দা করে দেব।'

বাড়িতে বসে থাকা নেতারা সাধারণ মানুষের আশীর্বাদেই কাউন্সিলর হয়েছেন, সে কথাও মনে করিয়ে দেন মদন। বলেন,  'মানুষের আশীর্বাদেই গায়ে শাল জড়িয়ে কাউন্সিলর হয়ে গিয়েছে এঁরা। কাল যদি গা থেকে তৃণমূলের কাপড়টা কেড়ে নেওয়া হয়, খেতে পাবে না। অনেকে আছেন আমি জানি। এখানে প্রেস আছে হয়তো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, আমি বলেছি। কোনও কাউন্সিলরকে পরোয়া করার দরকার নেই।'

মমতা বন্দ্যোপাধ্যায়কে মদনের 'বলে দেবেন' সূচক হুঁশিয়ারিকে অনেকেই ভালভাবে নিচ্ছেন না। দলেরই কেউ কেউ অবাক এই ভেবে যে, চিরকাল দলনেত্রীর স্নেহধন্য মদন যে ভঙ্গিতে কথাগুলো বলেছেন, তা আগে কখনও শোনা যায়নি। তাও মঞ্চ থেকে।


```