Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

১৫ ইঞ্চির ম্যাকবুক নিয়ে প্লেনে ওঠা যাবে না, নির্দেশ ডিজিসিএ-র

দ্য ওয়াল ব্যুরো : ব্যাটারি খুব গরম হয়ে যায়। তাতে প্লেনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই অ্যাপলের ১৫ ইঞ্চির ম্যাকবুক প্রো ল্যাপটপ নিয়ে বিমানে ওঠা নিষিদ্ধ ঘোষণা করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। গত ২০ জুন অ্যাপল তাদের ওয়েব সাইটে নোটি

১৫ ইঞ্চির ম্যাকবুক নিয়ে প্লেনে ওঠা যাবে না, নির্দেশ ডিজিসিএ-র

শেষ আপডেট: 26 August 2019 12:02

দ্য ওয়াল ব্যুরো : ব্যাটারি খুব গরম হয়ে যায়। তাতে প্লেনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই অ্যাপলের ১৫ ইঞ্চির ম্যাকবুক প্রো ল্যাপটপ নিয়ে বিমানে ওঠা নিষিদ্ধ ঘোষণা করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। গত ২০ জুন অ্যাপল তাদের ওয়েব সাইটে নোটিশ দিয়ে বলেছে, তাদের ম্যাকবুক প্রো ল্যাপটপের মডেল ব্যবহারের সময় সাবধান হতে হবে। নাহলে বিপদ হতে পারে। ডিজিসিএ ওই নোটিশের কথা উল্লেখ করে বলেছে, অ্যাপল মনে করে ১৫ ইঞ্চির ম্যাকবুকের পুরানো জেনারেশনে ব্যাটারি অনেক সময় খুব গরম হয়ে যায়। তাতে আগুন লেগে যাওয়ার ভয় থাকে। ওই ল্যাপটপগুলি ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারির মধ্যে বিক্রি করা হয়েছিল। এমনিতে পেশাদাররাই সাধারণত ম্যাক বুক প্রো ব্যবহার করেন। এখন প্রশ্ন উঠেছে, ১৫ ইঞ্চির ম্যাক বুক প্রো নিয়ে যদি সত্যিই বিমানে চড়া না যায়, তা হলে তো বিপদ। তা হলে কী করবেন তাঁরা? তা ছাড়া ম্যাক বুক প্রো বাজার চলতি অন্য সব ব্র্যান্ডের ল্যাপটপের থেকে দামিও বটে। তা হলে কি টাকাটা তাঁদের জলে গেল? অ্যাপল তাই তড়িঘড়ি জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। যাঁরা ওই মডেল কিনেছেন, তাঁদের ল্যাপটপ বদলে দেওয়া হবে।

```