
শেষ আপডেট: 6 May 2023 15:08
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (M S Dhoni) যা করেন, সেটাই সিগনেচার স্টাইল হিসেবে থেকে যায়।
তিনি চলতি আইপিএলে বেশ কিছু ম্যাচে দেখা গিয়েছে, তিনি রিভিউ সিস্টেম কিংবা ফিল্ড প্লেসিং বদলের সময় এমন কিছু ইশারা করছেন, সেটির মধ্যে হলিউড স্টাইলের রেশ দেখা গিয়েছে।
হলিউডে অ্যাকশন হিরো জন সেনা (John Cena) এইভাবে বিপক্ষকে ঘায়েল করেন সিনেমায়। তিনি শত্রুর সামনে এমনভাবে হাত রাখতেন, যাতে তাঁকে কেউ দেখতে না পায়। ধোনি সেটাই করছেন, তিনি মাঠেই প্রকাশ্যে সামনে গ্লাভসসহ হাতকে এমনভাবে রাখছেন, মনে হবে তিনি কোনও আড়াল করছেন।
এমনকী রিভিউয়ের ক্ষেত্রেও ধোনি তাই করছেন। এদিন ও রোহিতকে আউট করার ক্ষেত্রে তিনি কৌশল খাটিয়েছেন। পরের বলেই আউট হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। যে আউট দেখে ধোনির মগজাস্ত্রকে কুর্নিশ জানাতে কোনও কসুর করলেন না নেটিজেনরা।
আর ওই উইকেটটা যে ধোনির মগজাস্ত্রের ফসল ছিল, তা বোলার দীপক চাহারের প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল। রোহিত আউট হওয়ার পরেই ধোনির দিকে ইঙ্গিত করে হাসতে থাকেন। ধোনির চোখেমুখেও যেন তৃপ্তি ধরা পড়ে।
ধোনি একেবারে উইকেটের পিছনে থাকায় ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সাহস দেখাতে পারেননি রোহিত। বরং রানের গতি বাড়াতে উদ্ভট শট মারার চেষ্টা করেন। যা একেবারেই রোহিত-সুলভ নয়।
মিডল স্টাম্প এবং লেগস্টাম্পে থাকা চাহারের গুড লেংথের বলে স্কুপ করার চেষ্টা করেন। কিন্তু যতটা শট মারলে ওই শট মারা যেত, সেটা ঠিক হয়নি টাইমিং। রোহিত কিছুটা আগে খেলে ফেলেন। বলটা তাঁর বুড়ো আঙুলে লেগে পয়েন্টের দিকে উড়ে যায়। শট থার্ডের কাছে বলটা তালুবন্দি করেন রবীন্দ্র জাদেজা। তিন বলে কোনও রান না করেই তিনি ফেরেন।
ধোনির চেন্নাই এক্সপ্রেসে লাইনচ্যুত রোহিতের মুম্বই, শূন্যের নজির হিটম্যানের