Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইডেনে এমন হলুদ সমুদ্র কেন? খড়গপুরে চাকরির কথা টানলেন ধোনি

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (M S Dhoni) কিংবদন্তি হতে পারেন, কিন্তু তিনি মাটির মানুষ। অতীতকে তিনি ভোলেন না। বরং অতীত থেকে প্রেরণা খোঁজেন। তাঁর শক্তির রহস্য কোনওদিন কেউ বুঝতে পারেননি। কিন্তু তিনি ব্যতিক্রমী, তাঁর ভাবনার সঙ্গে বাকিদের মিল ন

ইডেনে এমন হলুদ সমুদ্র কেন? খড়গপুরে চাকরির কথা টানলেন ধোনি

শেষ আপডেট: 23 April 2023 16:47

দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি (M S Dhoni) কিংবদন্তি হতে পারেন, কিন্তু তিনি মাটির মানুষ। অতীতকে তিনি ভোলেন না। বরং অতীত থেকে প্রেরণা খোঁজেন। তাঁর শক্তির রহস্য কোনওদিন কেউ বুঝতে পারেননি। কিন্তু তিনি ব্যতিক্রমী, তাঁর ভাবনার সঙ্গে বাকিদের মিল নেই, সেটি বোঝা যায়।

৫ই মে, ২০১৩ সাল। ইডেনে হয়েছিল কলকাতা বনাম পুনে ম্যাচ। সেদিন বঙ্গভঙ্গ হয়েছিল। কেউ ছিলেন কলকাতার পাশে, সিংহভাগ ছিল পুনের সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের পাশে। ইডেনে সেদিন দু’ভাগ হয়ে গিয়েছিল।

২৩ এপ্রিল, ২০২৩। ইডেন মনে হয় সৌরভের ‘বিরুদ্ধে’ ধোনিকে জিতিয়ে দিল। সারা ইডেনে হলুদ সমুদ্র। চেন্নাই মনে হয় হোম ম্যাচ খেলেছে কলকাতায়। না হলে যেদিকে চোখ গিয়েছে হলুদের সমারোহ। সকলের পরনে ধোনির নাম লেখা জার্সি।

এমনটি কী করে সম্ভব? খেলা শুরুর আগে টসের সময় রবি শাস্ত্রী জিজ্ঞাসা করেছিলেন মাহিকে। তিনি জানিয়ে দেন, ‘আমার সঙ্গে কলকাতা সবসময় একটা সম্পর্ক খুঁজেছে। এই মাঠে আমি জুনিয়র ক্রিকেট খেলতে আসেনি। কারণ আমি অনূর্ধ্ব ১৯ কিংবা ২১ বয়সভিত্তিক টুর্নামেন্ট বেশি খেলিনি। আমার মনে হয় আমি একটা সময় খড়গপুরে রেলে চাকরি করতাম। সেটি কলকাতা থেকে মাত্র দু’ঘন্টার পথ। বাংলার মানুষ ওটির সঙ্গে আমাকে বেশি জড়াতে ভালবাসে। আমারও কলকাতায় খেলতে এলে নিজের শহরে খেলছি মনে হয়।’

ধোনি এও জানান, ‘আমি কলকাতায় বহু সময় কাটিয়েছি। এখানে ফুটবল খেলতে এসেছি। পি সেন ট্রফি খেলতে এসেছিলাম। এখানকার মানুষ সেগুলি ভোলেননি, তাই এত ভালবাসা আমার জন্য।’

ধোনি জ্বরে আক্রান্ত কলকাতা, কোথায় কেকেআর! মাহি আবেগে গ্যালারি ভরল ইডেনে


```