
শেষ আপডেট: 18 April 2023 12:28
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ইডেনে কলকাতা বনাম চেন্নাই ম্যাচের টিকিটের চাহিদা ক্রমেই বাড়ছে। এখন থেকেই ময়দানের বিখ্যাত বটতলায় টিকিটের জন্য নানা ইতিউতি মানুষের ঘোরাঘুরি। এখনও দিন পাঁচেক সময় রয়েছে। তাই যে কোনও মূল্যে ওই ম্যাচের টিকিট চাই।
ধোনি (M S Dhoni) ম্যাচের টিকিটের চাহিদা মনে করাচ্ছে ইডেনে সৌরভের পুনে ওয়ারিয়র্স বনাম কেকেআর ম্যাচের কথা। সেবারও একটি টিকিটের জন্য হাপিত্যেশ পড়ে গিয়েছিল। সেবার পাঁচশ টাকার টিকিটের দাম পৌঁছায় ২০ হাজার টাকায়। একচেটিয়া কালোবাজারী হয়েছিল।
ধোনি সম্ভবত শেষ ম্যাচ খেলতে নামছেন ইডেনে। সেই আবেগ নিয়েই মাঠ ভরাতে চান মাহি ফ্যানরা।
সোমবার চিন্নাস্বামীতেও সেই একই অবস্থা দেখা গিয়েছে। ধোনি সেখানেও শেষ কোনও ম্যাচ খেললেন, সেই নিয়ে আবেগ ছিলই। তাই এক সমর্থক খেলা দেখতে এসেছেন নিজের প্রিয় বাইক বিক্রি করে। তিনি শেষবারের মতো মাহিকে নিজের বুকের ফ্রেমে সাজিয়ে রাখতে চান।
পাশাপাশি এক ফ্যান এসেছেন সুদূর আমেরিকা থেকে। তিনিও চেন্নাই ও বেঙ্গালুরু ম্যাচে হাজির ছিলেন। তিনি বলেছেন, চাকরিতে ছুটি পাইনি, কিন্তু ধোনির খেলা দেখব বলে চলে এসেছি দেশে।
ধোনির কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন কোহলি, গার্ডেনসিটিতে চিকু-মাহির ব্রোম্যান্স