Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনিকে প্রণাম করলেন তরুণী, ভালবাসা ফিরিয়ে দিলেন ক্যাপ্টেন কুলও, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বারবার খবরের শিরোনামে আসছেন এম এস ধোনি। সম্প্রতি দেখা গিয়েছিল জিম পার্টনারদের সঙ্গে কেক কেটে উৎসব সারছেন। কখনও বা দেখা গিয়েছে রাঁচির রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পথ হারিয়ে ফেলেছেন। আচমকা ধোনিকে ওইভাবে দেখতে পেয়ে রাস্তার পাশে থ

ধোনিকে প্রণাম করলেন তরুণী, ভালবাসা ফিরিয়ে দিলেন ক্যাপ্টেন কুলও, দেখুন ভিডিও

শেষ আপডেট: 27 August 2023 16:52

দ্য ওয়াল ব্যুরো: বারবার খবরের শিরোনামে আসছেন এম এস ধোনি। সম্প্রতি দেখা গিয়েছিল জিম পার্টনারদের সঙ্গে কেক কেটে উৎসব সারছেন। কখনও বা দেখা গিয়েছে রাঁচির রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পথ হারিয়ে ফেলেছেন। আচমকা ধোনিকে ওইভাবে দেখতে পেয়ে রাস্তার পাশে থাকা কিছু যুবক মাহিকে পথ বলে দিয়ে সেলফিও তুলেছেন।

এবার দেখা গিয়েছে, ধোনিকে শ্রদ্ধার সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এক তরুণী। বোঝাই যাচ্ছে তিনি ক্যাপ্টেন কুলের অন্ধ সমর্থক। ধোনিকে একবার স্পর্শ করে দেখতেও চাইছেন ওই তরুণী।
ধোনি ওই তরুণীর প্রণাম নিলেও তাঁর সঙ্গে করমর্দনও সারেন। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে আবহ সঙ্গীত হিসেবে শোনা যাচ্ছে, অরিজিৎ সিংয়ের দেবা, দেবা… গানটি।

https://twitter.com/mufaddal_vohra/status/1695698743876874472

যে গানটি অরিজিৎ গেয়েছিলেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও। শুধু তাই নয়, সেদিন মঞ্চের মধ্যে এই কিংবদন্তি গায়ক ধোনিকে পায়ে হাত দিয়ে প্রণামও সেরেছিলেন। ধোনি সঙ্গে সঙ্গে বাংলার গায়ককে বুকে জড়িয়ে ধরেছিলেন। পাশেই ছিলেন দুই নায়িকা রশ্মিকা ও তামান্না ভাটিয়া। তাঁরাও অভিভূত হয়ে যান ধোনি ও অরিজিতের এই ব্যবহার ও সংস্কৃতিতে।

এবারও ওই তরুণীর সঙ্গে হাসিমুখে ছবি তোলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যিনি সামনের আইপিএল খেলবেন কিনা, অনবরত চলছে আলোচনা। ধোনি না খেললেও যে তাঁর ক্যারিশমা সমানই থাকবে, মাঠের বাইরের ঘটনাগুলি তাই প্রমাণ করে।


```