Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের সবচেয়ে দামি পেন্টহাউস! কত টাকা দিয়ে কিনলেন বাজাজ অটোর চেয়ারম্যান

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র তীরে দেশের সবচেয়ে দামি পেন্টহাউস কিনলেন বাজাজ অটোর চেয়ারম্যান নীরজ বাজাজ। সূত্রের খবর, দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) মালাবার হিলে আরব সাগরের পাড়ে এই পেন্টহাউসটি (Apartment) কিনেছেন নীরজ (Niraj Bajaj), যার মূল্য ২৫২.৫ ক

দেশের সবচেয়ে দামি পেন্টহাউস! কত টাকা দিয়ে কিনলেন বাজাজ অটোর চেয়ারম্যান

শেষ আপডেট: 15 March 2023 15:44

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র তীরে দেশের সবচেয়ে দামি পেন্টহাউস কিনলেন বাজাজ অটোর চেয়ারম্যান নীরজ বাজাজ। সূত্রের খবর, দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) মালাবার হিলে আরব সাগরের পাড়ে এই পেন্টহাউসটি (Apartment) কিনেছেন নীরজ (Niraj Bajaj), যার মূল্য ২৫২.৫ কোটি টাকা।

জানা গেছে, দক্ষিণ মুম্বইয়ের মালাবার হাউস এলাকায় লোধা গ্রপের তৈরি সমুদ্রমুখী যে বিলাসবহুল পেন্টহাউসটি রয়েছে, তা দেশের মধ্যে সবচেয়ে দামি। এবার তা কিনে নিয়েছেন বাজাজ অটোর চেয়ারম্যান নীরজ বাজাজ। মালাবার রেসিডেন্সিয়াল টাওয়ারের ২৯, ৩০ এবং ৩১ ফ্লোর জুড়ে রয়েছে এই অ্যাপার্টমেন্টটি।

১৮,০০৮ স্কোয়ার ফিটের ওই পেন্টহাউসে গাড়ি পার্কিংয়ের জন্য পরপর ৮টি জায়গা রয়েছে। ৩১ তলার ওই বহুতলের ২৯ এবং ৩০ ফ্লোরেই রয়েছে বিলাসবহুল পেন্টহাউজ। তবে ওই বহুতলে লোধা গ্রুপের অন্যান্য যে অ্যাপার্টমেন্টগুলি রয়েছে, তার দাম ১০০ কোটি কিংবা বেশি। তবে সবচেয়ে দামি যে পেন্টহাউসটি ছিল, এবার সেটাই কিনে ফেলেছেন নীরজ বাজাজ।

ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী, নীরজ বাজাজ হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতক পাশ করেছেন। বর্তমানে তিনি বাজাজ অটোর চেয়ারম্যান। এছাড়াও বাজাজ অ্যালাইন্স লাইফ ইন্স্যুরেন্স এবং বাজাজ অ্যালাইন্স জেনারেল ইন্স্যুরেন্স-এর পরিচালনা পর্ষদেও রয়েছেন।

মহারাষ্ট্রে সেনা-কংগ্রেস সরকারের পতন নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্যপাল


```