Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভারতের পরবর্তী সেনাপ্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষেই অবসর নিচ্ছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেই জায়গায় দেশের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধানের পদে রয়েছেন। তার আগে ছিলেন ইন্ট

ভারতের পরবর্তী সেনাপ্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে

শেষ আপডেট: 15 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষেই অবসর নিচ্ছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সেই জায়গায় দেশের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধানের পদে রয়েছেন। তার আগে ছিলেন ইন্টার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি (জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ)। চলতি বছর ১ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবুর অবসরের পর থেকে ভারতীয় বাহিনীর উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন নারাভানে। তার আগে ছিলেন ইস্টার্ন কম্যান্ডের প্রধান। ভারত-চিন সীমান্তের প্রায় চার হাজার কিলোমিটার নজরদারির দায়িত্ব থাকে ইস্টার্ন কম্যান্ডের উপর। ইস্টার্ন কম্যান্ডের জিএসি-ইন-সির আগে তিনি সেনা প্রশিক্ষণ কম্যান্ডের জিওসি-ইন-সির পদে ছিলেন। পুণের বাসিন্দা মনোজ মুকুন্দ নারাভানে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (পুণে) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির (দেহরাদূন) প্রাক্তনী। চেন্নাইয়ের মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেন। পরবর্তীকালে ইনদওরের দেবী অহিল্য বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল করেন। ১৯৮০ সালের জুন মাসে শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সাত নম্বর ব্যাটেলিয়নে কর্মজীবন শুরু করেন। ৩৭ বছরের কর্মজীবনে একাধিক কম্যান্ডের শীর্ষ পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নারাভানে। কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কাশ্মীরে তিনি রাষ্ট্রীয় রাইফেলসের অধিনায়ক ছিলেন। তাছাড়া অসম রাইফেলসের ইনস্পেকটর জেনারেলের (নর্থ) দায়িত্বও সামলেছেন তিনি। শ্রীলঙ্কায় অপারেশন পবনের সময় তিনি ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মায়ানমারের ভারতীয় দূতাবাসে প্রতিরক্ষা আধিকারিক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছিলেন। সুদীর্ঘ কর্মজীবনে দেশের সেবা ও কর্তব্যনিষ্ঠার জন্য লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকে সেনাপদক (২০১৫), বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক (২০১৭) এবং পরম বিশিষ্ট সেবা পদক (২০১৯) সম্মানে ভূষিত করা হয়।

```