Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালেগাওঁ বিস্ফোরণে চার্জ গঠন ৭ জনের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো : ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওতে এক মসজিদের কাছে বিস্ফোরণে নিহত হন ছজন। আহত হন ১০০ জনের বেশি। ওই ঘটনায় মঙ্গলবার মুম্বইয়ে এনআইএ আদালতে লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, সাধ্বী প্রাজ্ঞ সিং ঠাকুর ও আরও পাঁচজনের

মালেগাওঁ বিস্ফোরণে চার্জ গঠন ৭ জনের বিরুদ্ধে

শেষ আপডেট: 30 October 2018 11:29

দ্য ওয়াল ব্যুরো : ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওতে এক মসজিদের কাছে বিস্ফোরণে নিহত হন ছজন। আহত হন ১০০ জনের বেশি। ওই ঘটনায় মঙ্গলবার মুম্বইয়ে এনআইএ আদালতে লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, সাধ্বী প্রাজ্ঞ সিং ঠাকুর ও আরও পাঁচজনের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও আরও কয়েকটি অভিযোগে চার্জ গঠন করা হল।  এর পরের শুনানি হবে ২ নভেম্বর। সাতজনের বিরুদ্ধে ইউ এ পি এ-তে মামলা করা হয়েছে। অভিযুক্তরা আবেদন জানিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইন প্রযোজ্য নয়। এন আই এ কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তাঁরা চার্জগঠন পিছিয়ে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছিলেন। বম্বে হাইকোর্ট সেই আবেদনও নাকচ করে দিয়েছে। লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত ও প্রজ্ঞা সিং ঠাকুর বাদে অপর যাঁদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে, কেন্দ্র মধ্যে আছেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সমীর কুলকার্নি, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী, এবং সুধাকর চতুর্বেদী।  বিচারপতি এস এস সিন্ধে ও বিচারপতি এ এস গাদকারির বেঞ্চে মামলার শুনানি হবে।

```