
শেষ আপডেট: 11 April 2023 08:25
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ জিতেও শাস্তির মুখে পড়লেন লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার। শুধু তাই নয়, বেঙ্গালুরুর অধিনায়কও একই শাস্তি পেলেন! দুই ক্রিকেটারকেই সতর্ক করল আইপিএলের গভনিং বডি (RCB vs LSG)।
হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ বলে ১ উইকেটে বেঙ্গালুরুকে হারিয়ে দেয় লখনউ। ক্রিজে ছিলেন তখন লখনউর আবেশ খান ও রবি বিষ্ণোই। ম্যাচ জেতার পরেই মাঠে নিজের হেলমেট ছুড়ে মারেন আবেশ (Avesh Khan)! তাঁর এই আগ্রাসী মনোভাব ভালভাবে নেয়নি আইপিএল বোর্ড।
পাশাপাশি, বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু'প্লেসিসকেও (Faf du Plessis) জরিমানা করা হয়। জানা যায়, স্লো রান রেটের জন্য ডু'প্লেসিসকে ১২ লাখ টাকা জরিমানা করল ম্যাচ রেফারি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইপিএলের কোড অফ কন্ডাক্টের মিনিমাম ওভার রেটের আওতায় পড়েছে। তাই ফাফকে জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, আবেশ খানকে আইপিএলের কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধাচরণ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। যদিও লখনউর এই ক্রিকেটারকে কোনও জরিমানা করা হয়নি। শুধু সতর্ক করা হয়েছে।
ঘরের মাঠে বেঙ্গালুরুর হার, বড় ধাক্কা বিরাটদের জন্য। এই হারের ফলে পয়েন্ট টেবিলে অনেকটাই নীচে নেমে গেলেন তাঁরা। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লখনউ।
'সুপারম্যান পুরান', অবিশ্বাস্য ইনিংস খেলে বললেন, চাপ কেটে গেল