Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আম্পায়ারকে মধ্যমা দেখিয়ে বিপাকে লখনউ কোচ, মাঠে ঝামেলা করায় শাস্তি হায়দরাবাদের ব্যাটার

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL 2023) লখনউ বনাম হায়দরাবাদের ম্যাচ (LSG vs SRH) ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম ছিল ঘটনার ঘনঘটা। আম্পায়ারের বিরুদ্ধে ক্রিকেটারের ব্যাট উঁচিয়ে তেড়ে যাওয়া, গ্যালারি

আম্পায়ারকে মধ্যমা দেখিয়ে বিপাকে লখনউ কোচ, মাঠে ঝামেলা করায় শাস্তি হায়দরাবাদের ব্যাটার

শেষ আপডেট: 14 May 2023 11:18

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL 2023) লখনউ বনাম হায়দরাবাদের ম্যাচ (LSG vs SRH) ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম ছিল ঘটনার ঘনঘটা। আম্পায়ারের বিরুদ্ধে ক্রিকেটারের ব্যাট উঁচিয়ে তেড়ে যাওয়া, গ্যালারি থেকে জিনিস ছোড়া, আম্পায়ারকে কোচের মধ্যমা দেখানো (LSG Coach Andy Flower), গৌতম গম্ভীরকে দেখে 'বিরাট বিরাট…' চিৎকার কী ঘটেনি।

লখনউর কাছে হেরে আইপিএলের প্লে-অফের লড়াই থেকে প্রায় ছিটকেই গেল হায়দরাবাদ। কিন্তু সেই ম্যাচে লখনউর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের কীর্তিতে ছি ছি পড়ে গেছে ক্রিকেট মহলে। গ্রেগ চ্যাপেলের পর ফের এক বিদেশি কোচ এসে আম্পায়ারের সঙ্গে অভব্য ব্যবহার করলেন। রেগে গিয়ে মধ্যমা দেখালেন অ্যান্ডি ফ্লাওয়ার!

তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় গ্যালারি থেকে হায়দরাবাদ সমর্থকরা লখনউর ক্রিকেটারদের দিকে নাট-বোল্ট ছুড়তে শুরু করে। সেই নাট-বোল্ট গিয়ে লাগে প্রেরক মাঙ্করের মাথায়। আর তাতেই রেগে যান লখনউ কোচ অ্যান্ডি। সেই সময় আম্পায়ারদের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় তাঁকে। আর বচসার মাঝেই আম্পায়ারকে মধ্যমা দেখান তিনি। যা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে।

এছাড়াও এই ম্যাচে যখনই জায়ান্ট স্ক্রিনে গম্ভীরকে দেখা যাচ্ছিল, তখনই গ্যালারি থেকে বিরাট বিরাট চিৎকার উঠেছিল। যা দেখে গম্ভীরের মুখ থমথমে হয়ে যায়।

এদিকে তৃতীয় আম্পায়ারের নো বলের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেন হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। এমনকী আম্পায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যার ফলে শাস্তির মুখে পড়তে হয় তাঁকে।

চিপকে ধোনিদের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে নামছে কেকেআর, প্লে-অফ নিশ্চিত করতে চায় চেন্নাই


```