Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের, পরপর চার মাস

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে ফের রান্নার গ্যাসের (LPG) দাম বাড়ল। জুলাই, অগস্ট, সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেই ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তাও আবার একধাক্কায় ১৫ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। সবমিলিয়ে পুজো

ফের দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের, পরপর চার মাস

শেষ আপডেট: 6 October 2021 10:22

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে ফের রান্নার গ্যাসের (LPG) দাম বাড়ল। জুলাই, অগস্ট, সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেই ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তাও আবার একধাক্কায় ১৫ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। সবমিলিয়ে পুজোর আগেই মধ্যবিত্তের হেঁশেলে ফের মূল্যবৃদ্ধির ছেঁকা। রান্নার গ্যাস-সহ পেট্রল-ডিজেলের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও। গত তিন মাস ধরেই ঊর্ধ্বমুখী ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। পুজোর মাসেও তার ব্যতিক্রম হল না। একধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কলকাতায় ৯১১ টাকা ছিল এলপিজি সিলিন্ডারের দাম। অক্টোবরে তা বেড়ে হল ৯২৬ টাকা। গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে না ভর্তুকিও। এলপিজি সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির উপাদানগুলির দাম বেড়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বাড়ানো হচ্ছে দাম। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```