Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একবারে ১৭১ টাকা দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় সিলিন্ডার পিছু কত?

দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের (LPG cylinder) দাম কমল দেশে। এক ধাক্কায় ১৭১ টাকা দাম কমেছে। আজ গ্যাস কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে নতুন দর আপডেট করেছে। তবে গৃহস্থের ব্যবহারের সিলিন্ডার নয়, দাম কমেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। হোটেলে

একবারে ১৭১ টাকা দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় সিলিন্ডার পিছু কত?

শেষ আপডেট: 1 May 2023 05:04

দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের (LPG cylinder) দাম কমল দেশে। এক ধাক্কায় ১৭১ টাকা দাম কমেছে। আজ গ্যাস কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে নতুন দর আপডেট করেছে। তবে গৃহস্থের ব্যবহারের সিলিন্ডার নয়, দাম কমেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের।

হোটেলে রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭১.৫০ টাকা কমছে আজ থেকে। কলকাতায় আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,১৩২ টাকা থেকে কমে দাঁড়াল ১৯৬০.৫০ টাকা। দিল্লিতে আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে  ১৮৫৬.৫০ টাকা, চেন্নাইতে ২০২১ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৮০ থেকে কমে ১৮০৮ টাকা হল। গত ১ এপ্রিলও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল ৮৯.৫০ টাকা। এর আগে অবশ্য বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল মার্চ মাসে।

প্রত্যেক মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামের মূল্যায়ণ করে পেট্রল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করে। নিয়ম অনুসারে প্রতি মাসেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। এপ্রিলেও কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এক বছর আগে ১ মে দিল্লিতে এলপিজি বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের দাম ছিল ২৩৫৫.৫০ টাকা। আজ তা কমে ১৮৫৬.৫০ টাকা হয়েছে৷ দিল্লিতে প্রায় ৪৯৯ টাকা কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

শ্রমিক দিবস: বঙ্গোদয় থেকে পিয়ারলেস এবং শ্মশানের শান্তি উদযাপনের দিন

তবে গৃহস্থের ব্যবহারের সিলিন্ডারের দাম অপরিবর্তিতই আছে। অর্থাৎ ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকাই থাকছে কলকাতায়। এর আগে মার্চ মাসে ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল সংস্থাগুলি। এরপর থেকে তা আর কমানো হয়নি।


```