Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের! জানুন কোথায় কত হল

দ্য ওয়াল ব্যুরো: পুজোর বাকি আর মাত্র এক মাস। তার আগেই শহরে কমল রান্নার গ্যাসের দাম। শুধু কলকাতা (Kolkata) নয়, দেশের সমস্ত মেট্রো শহরেই দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price)। তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) জানিয়েছে,

এক ধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের! জানুন কোথায় কত হল

শেষ আপডেট: 1 September 2022 05:32

দ্য ওয়াল ব্যুরো: পুজোর বাকি আর মাত্র এক মাস। তার আগেই শহরে কমল রান্নার গ্যাসের দাম। শুধু কলকাতা (Kolkata) নয়, দেশের সমস্ত মেট্রো শহরেই দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price)। তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক কোথায় দাঁড়াল সিলিন্ডারের দাম (LPG Cylinder Price)---

কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১০০ টাকা। আগে ২০৯৫.৫০ টাকা ছিল এই সিলিন্ডারের দাম। ১ সেপ্টেম্বর থেকে সেই দাম হচ্ছে ১৯৯৫.৫০ টাকা। দিল্লিতে এই গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৯১.৫০ টাকা। রাজধানীতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১১৮৫ টাকা। মুম্বই ও চেন্নাইয়েও দাম কমেছে। দুই শহরে যথাক্রমে দাম কমল ৯২.৫০ টাকা ও ৯৬ টাকা।

গত মে মাস থেকে দফায় দফায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমানো হচ্ছে। চলতি বছরে ১৯ মে প্রথম দাম কমানো হয়েছিল। তার পর জুন মাসে একবার দাম কমানো হয়। জুলাইয়ে দু'বার বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও বাড়ির রান্নার গ্যাসের দাম অপরির্তিত আছে এখনও। শেষবার ৫০ টাকা বেড়েছিল ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের। এখন এই রান্নার গ্যাসের দাম ১০৫০ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমায় স্বস্তি মিলল ছোট বড় হোটেল রেস্তোরাঁগুলির। প্রধানত এইসব জায়গাতেই এই সিলিন্ডার ব্যবহার করা হয়।

উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে চূড়ান্ত অস্বস্তি! কলকাতা আদৌ ভিজবে? কী বলছে হাওয়া অফিস


```