Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সস্তা হল রান্নার গ্যাস, এক ধাক্কায় দাম কমলো ১০০ টাকা ৫০ পয়সা

দ্য ওয়াল ব্যুরো: মাসপয়লার দিনেই বড় সুখবর সাধারণের জন্য। আজ, সোমবার থেকে কমছে গ্যাস সিলিন্ডারের দাম। জানা গেছে, প্রতি সিলিন্ডার ১০০ টাকা ৫০ পয়সা করে দাম কমেছে রান্নার গ্যাসের। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, এই দাম কমার ফলে ভর্

সস্তা হল রান্নার গ্যাস, এক ধাক্কায় দাম কমলো ১০০ টাকা ৫০ পয়সা

শেষ আপডেট: 30 June 2019 20:01

দ্য ওয়াল ব্যুরো: মাসপয়লার দিনেই বড় সুখবর সাধারণের জন্য। আজ, সোমবার থেকে কমছে গ্যাস সিলিন্ডারের দাম। জানা গেছে, প্রতি সিলিন্ডার ১০০ টাকা ৫০ পয়সা করে দাম কমেছে রান্নার গ্যাসের। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, এই দাম কমার ফলে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াবে ৬৩৭ টাকা। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম এবং ডলারের দাম কমায় গ্যাসের দামে এই মূল্যহ্রাস সম্ভব হয়েছে। গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজির দামে যে ভর্তুকি দেয় সরকার, সেই ভর্তুকি নিয়ে এখন থেকে রান্নার গ্যাসের দাম হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হবে গ্যাসের উপর। সেই টাকাটা প্রতিটি  উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। জুন মাসের প্রথম দিন থেকেই বেড়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। বাজারদর অনুযায়ী, সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা করেছিল ইন্ডিয়ান অয়েল। এই দাম বাড়ায় সরব হয়েছিল বিরোধী দলগুলি। এমনকী রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “নির্বাচনের পরেই কেন এলপিজির দাম বাড়ানো হল, এর তীব্র নিন্দা করি।” তার ঠিক এক মাস পরে দাম কমলো অনেকটাই।

```