Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভবানীপুরের ষোলআনা মসজিদ এলাকায় ভোট কম পড়ার কারণ কি জল যন্ত্রণা! চর্চা তৃণমূলে

রফিকুল জামাদার বৃহস্পতিবারের উপনির্বাচন (By election) ছিল ভবানীপুর কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্র মোট আটটি ওয়ার্ড নিয়ে গঠিত। ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩ (মুখ্যমন্ত্রীর ওয়ার্ড), ৭৪, ৭৭ এবং ৮২। এই আটটি ওয়ার্ড মিলিয়ে ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে মোট

ভবানীপুরের ষোলআনা মসজিদ এলাকায় ভোট কম পড়ার কারণ কি জল যন্ত্রণা! চর্চা তৃণমূলে

শেষ আপডেট: 2 October 2021 16:22

রফিকুল জামাদার

বৃহস্পতিবারের উপনির্বাচন (By election) ছিল ভবানীপুর কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্র মোট আটটি ওয়ার্ড নিয়ে গঠিত। ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩ (মুখ্যমন্ত্রীর ওয়ার্ড), ৭৪, ৭৭ এবং ৮২। এই আটটি ওয়ার্ড মিলিয়ে ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছে মোট ৫৭.০৯ শতাংশ। এর মধ্যে ৭৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ ষোলআনা মসজিদ এলাকায়  উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ৬০.১০ শতাংশ। পরিসংখ্যান বলছে, মাত্র পাঁচ মাস আগের বিধানসভা নির্বাচনে ওই ৭৭ নং ওয়ার্ডে ৮৫ শতাংশ ভোট পড়েছিল। যার মধ্যে ২৩ হাজার ৮৯৫ টি ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আর ওই ওয়ার্ডে বিজেপির রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন মাত্র ২ হাজার ৫১৬টি ভোট। অর্থাৎ শুধু ৭৭ নং ওয়ার্ডে ২১ হাজার ৩৭৯ টি ভোটে লিড পেয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ভবানীপুরে ২০২১ এর সাধারণ বিধানসভা নির্বাচনে জয়ী হন। বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর ব্যবধান ছিল মোট ২৮ হাজার ৭১৯ ভোটের। স্বাভাবিকভাবেই নিজেদের এমন শক্ত ঘাঁটিতে উপনির্বাচনে ভোট কম পড়াটা মোটেও ভালভাবে নেয়নি শাসকদল। ৭৭ নং ওয়ার্ড শোভনদেব চট্টোপাধ্যায়ের সময় ভোট শতাংশে প্রথম ছিল। প্রশ্ন উঠেছে, সেই ওয়ার্ডে কেন এত কম ভোট পড়ল? তৃণমূলের অনেকে ঘরোয়া আলোচনায় বলছেন ওই ওয়ার্ডে ভোট কম পড়ার কারণ হতে পারে বৃষ্টির জল না নামা। বিশেষত ভবানীপুরের এই ৭৭ নম্বর ওয়ার্ড ভোটের দিনও অনেক জায়গা জলমগ্ন ছিল। সূত্রের খবর, শনিবার বন্যা নিয়ে নবান্নের বৈঠকে এক প্রসঙ্গে নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব খলিল আহমেদকে মুখ্যমন্ত্রী বলেছেন, ৭৭ নম্বর ওয়ার্ডে এত জল জমে কেন?  আগামী দিনে যাতে জল না জমে সেই ব্যবস্থা করুন। এই বিধানসভায় আটটি ওয়ার্ডের মধ্যে ভোট পড়ার শতাংশের বিচারে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ৭৭ নম্বর ওয়ার্ড আছে তিন নম্বরে। ওই ওয়ার্ডে সংখ্যালঘুরা সংখ্যায় বেশি। ভবানীপুরের ৬৩ নং ওয়ার্ডে ভোট পড়েছে ৪৩ শতাংশ, ৭০ নং ওয়ার্ডে পড়েছে ৫৫ শতাংশ, ৭১ নং ওয়ার্ডে ৬১.৩৭ শতাংশ, ৭২ নং ওয়ার্ডে ৫৩ শতাংশ, ৭৩ নং ওয়ার্ডে ৫৯.২১ শতাংশ, ৭৪ নং ওয়ার্ডে ৪৯.৫৮ শতাংশ, ৭৭ নং ওয়ার্ডে ৬০.১০ শতাংশ ও ৮২ নং ওয়ার্ডে ৬৫.১৯ শতাংশ। এদিকে শোনা যাচ্ছে, শনিবার মমতার নির্দেশ পাওয়ার পর খলিল আহমেদ ওই ওয়ার্ডে নিজে পরিদর্শনে যেতে পারেন, ভবিষ্যতে যাতে না জল জমে তা নিশ্চিত করার জন্য।  তবে জল জমা নিয়ে ভবিষ্যতে কি হবে তা অন্য কথা। কিন্তু মাত্র পাঁচ মাস আগে হয়ে যাওয়া নির্বাচনে ভোটদানে প্রথম স্থান অধিকারী ৭৭নং ওয়ার্ড মুখ্যমন্ত্রীর উপনির্বাচনে ভোট শতাংশে তিন নম্বরে চলে যাওয়ায় বিভিন্ন মহলে চর্চা অব্যাহত। এখন দেখার বিষয় রবিবার ব্যালট বক্স কি উত্তর দেয়। কতই বা তৃণমূলকে লিড দেয়  ৭৭ নং ওয়ার্ড। সব মিলিয়ে ভবানীপুরের ফলাফলের দিকে চোখ থাকছে বাংলা থেকে গোটা দেশের।

```