Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

দোকান থেকে ফোন চুরি করে প্রেমিকাকে উপহার! সেই ফোনই ধরিয়ে দিল প্রেমিককে

প্রেমিকাকে দামি ফোন উপহার দিতে গিয়ে মোবাইলের দোকানে চুরি করে বসল এক যুবক। শেষরক্ষা অবশ্য হয়নি। চোরাই মোবাইল ফোনই ধরিয়ে দিল ওই যুবককে।

দোকান থেকে ফোন চুরি করে প্রেমিকাকে উপহার! সেই ফোনই ধরিয়ে দিল প্রেমিককে

শেষ আপডেট: 1 February 2024 15:02

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রেমিকাকে দামি ফোন উপহার দিতে গিয়ে মোবাইলের দোকানে চুরি করে বসল এক যুবক। শেষরক্ষা অবশ্য হয়নি। চোরাই মোবাইল ফোনই ধরিয়ে দিল ওই যুবককে।

পুলিশসূত্রে জানা গেছে, পোলবা থানা এলাকায় গত কয়েক দিনে বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকানে পরপর চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। গত ১৯ জানুয়ারি চুরি হয় মহানাদ গ্রাম পঞ্চায়েতের নাগারপাড়া গ্রামে একটি মোবাইল ফোনের দোকানে। পোলবা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে গোটা ছয়েক ফোন চুরি গিয়েছে। তার মধ্যে দামি অ্যান্ড্রয়েড ফোনও আছে। যে ফোন চুরি হয়েছে তার আইএমইআই নম্বর দিয়ে ট্র্যাকিং শুরু করে পুলিশ। এরপরেই জানতে পারে মহানাদ এলাকাতেই এক তরুণীর কাছে রয়েছে ফোনটি। ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে আসল তথ্য। 

জানা যায়. ওই তরুণীর প্রেমিক রাহুল মণ্ডল পেশায় গাড়িচালক। প্রেমিকাকে দামি ফোন উপহার দিতে সে মোবাইলের দোকানে চুরি করে। প্রেমিকার ভাইকে হাতে রাখতে তাকেও একটি ফোন উপহার দেয়। এরপরেই ওই যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে বাকি ফোনগুলিও উদ্ধার করা হয়েছে। তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। পোলবারই কামদেবপুর গ্রামে ২১ জানুয়ারি আরও একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়। সেই ঘটনায় চন্দননগর নাড়ুয়া রায়পাড়ার যুবক অলোকনাথ মহন্তকে গ্রেফতার করে পুলিশ। চুঁচুড়া আদালতে পেশ করে পাঁচদিনের পুলিশ হেফজতে নেয়।


```