Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চতুষ্কোণ প্রেম! প্রতিবেশীর স্বামীর সঙ্গে পালিয়েছেন স্ত্রী, তাঁরই স্ত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন যুবক

দ্য ওয়াল ব্যুরো: রুবি দেবীর স্বামী প্রেমে পড়েছিলেন রুবি দেবীর। শুধু প্রেমেই পড়েননি, রীতিমতো পালিয়ে গিয়ে গাঁটছড়াও বেঁধে ফেলেছেন! আর তার শোধ নিতে তারপর রুবি দেবী আবার রুবি দেবীর স্বামীর গলাতেই মালা দিয়েছেন। সব গুলিয়ে গেল তো? নিশ্চয়ই ভাবছে

চতুষ্কোণ প্রেম! প্রতিবেশীর স্বামীর সঙ্গে পালিয়েছেন স্ত্রী, তাঁরই স্ত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন যুবক

শেষ আপডেট: 3 March 2023 09:38

দ্য ওয়াল ব্যুরো: রুবি দেবীর স্বামী প্রেমে পড়েছিলেন রুবি দেবীর। শুধু প্রেমেই পড়েননি, রীতিমতো পালিয়ে গিয়ে গাঁটছড়াও বেঁধে ফেলেছেন! আর তার শোধ নিতে তারপর রুবি দেবী আবার রুবি দেবীর স্বামীর গলাতেই মালা দিয়েছেন।

সব গুলিয়ে গেল তো? নিশ্চয়ই ভাবছেন, এ আবার কেমন ধাঁধা! কিন্তু হয়েছে তো প্রায় তেমনটাই! এমনই অবস্থা বিহারের খাগরিয়া জেলার বাসিন্দাদের, যে, মাথা চুলকেও কিছু বুঝে উঠতে পারছেন না তাঁরা (Love Quadrangle in Bihar)। তাহলে ঘটনাটা খুলেই বলা যাক। পাশরাহা গ্রামের বাসিন্দা রুবি দেবীর সঙ্গে ২০০৯ সালে বিয়ে হয়েছিল নীরজ কুমার সিংয়ের। দম্পতির ৪ সন্তানও রয়েছে। কিন্তু সময়ের হাত ধরে ফিকে হয়ে গিয়েছিল দাম্পত্য। একই গ্রামের বাসিন্দা মুকেশ কুমার সিং নামে এক বিবাহিত ব্যক্তির প্রেমে পড়েন রুবি দেবী (Ruby Devi)। মুকেশও প্রেমে পড়েন তাঁর। গত বছরের ৬ ফেব্রুয়ারি নিজের দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে মুকেশের সঙ্গে পালিয়ে যান রুবি দেবী। বিয়ে করে একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা।

ঘটনাচক্রে মুকেশের স্ত্রীর নামও রুবি দেবী। নীরজের স্ত্রীর সঙ্গে তাঁর স্বামী পালিয়ে যাওয়ার পর থেকেই রাগে ফুঁসছিলেন তিনি। একই অবস্থা নীরজেরও। তিনি কোনওভাবে মুকেশের স্ত্রী রুবি দেবীর ফোন নম্বর জোগাড় করেন। তারপর তাঁকে ফোন করে ক্ষোভ উগরে দেন। কিন্তু ওই যে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে! আস্তে আস্তে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে, ফোনে নিয়মিত কথা বলা শুরু হয়। মাত্র এক সপ্তাহের মধ্যেই পরস্পরের প্রেমে পড়ে যান তাঁরা। গত ১৮ ফেব্রুয়ারি বিয়ে সেরে ফেলেছেন তাঁরাও।

ত্রিকোণ প্রেমের উদাহরণ তো ভুরি ভুরি। কিন্তু তাই বলে প্রেমের চতুস্কোণ, তাও একেবারে সঙ্গী অদল-বদল! দেখেছেন নাকি কেউ আগে?

পাবলো এস্কোবারের ৬০টি জলহস্তী আসছে ভারতে! কোথায় রাখা হবে ড্রাগ লর্ডের পোষ্যদের?


```