Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভারত ও চিন দু'দেশের মানুষকেই ভালবাসি, শান্তিরক্ষার জন্য যথাসাধ্য করব: ডোনাল্ড ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো: তিনি দু'দেশের মানুষকেই ভালবাসেন, তাই দুই দেশের মধ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করতে চান। ভারত ও চিনের দ্বৈরথ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই ভাবেন, বলে তাঁর তরফে এ কথা জানালেন হোয়াইট হাউসের

ভারত ও চিন দু'দেশের মানুষকেই ভালবাসি, শান্তিরক্ষার জন্য যথাসাধ্য করব: ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 17 July 2020 03:56

দ্য ওয়াল ব্যুরো: তিনি দু'দেশের মানুষকেই ভালবাসেন, তাই দুই দেশের মধ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করতে চান। ভারত ও চিনের দ্বৈরথ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই ভাবেন, বলে তাঁর তরফে এ কথা জানালেন হোয়াইট হাউসের প্রেস সচিব। ট্রাম্পের এই কথা এত দিন তিনি যেমনটা বলছিলেন তার থেকে একটু অন্য সুরে কানে বেজেছে কূটনীতিকদের। চলতি সপ্তাহেই বুধবার মার্কিন সচিব মাইক পম্পেও বলেন যে ভারত ও আমেরিকার মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। তার আগে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো-ও ভারতকে আমেরিকার মহান মিত্র হিসেবে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের ভাল বন্ধু। এমনকি তার আগে যখন লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনা চলছে, তখনও ট্রাম্প ভারতের সমর্থনেই কথা বলেছিলেন, চিনকে বিদ্ধ করেছিলেন। কিন্তু এদিন জানা গেল, ট্রাম্প বলেছেন, "আমি ভারতের মানুষকে ভালবাসি এবং চিনের মানুষকেও ভালবাসি। তাই দু'দেশের সাধারণ মানুষের জন্যই দু'দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যা প্রয়োজন, তাই করতে চাই।" তবে এ কথা সরাসরি ট্রাম্প নিজে বলেননি, তাঁর এই ইচ্ছের কথা সাংবাদিকদের সামনে জানান হোয়াইট হাউসের প্রেস সচিব কালেলি ম্যাকেনি। সম্প্রতি ইউরোপে গিয়েছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান। তিনিও সে সময়ে সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে চিন অত্যন্ত আগ্রাসী আচরণ করছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদেশ। আমাদের ভাল ও দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে। এছাড়াও গত কয়েক মাস ধরেই কোভিড ইস্যুতে চিনকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন ট্রাম্প। লাদাখ সংঘর্ষেও ভারতেরই পাশে থাকার বার্তা দিয়েছেন। এর ঠিক পরেপরেই হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বার্তায় উঠে এল দু'দেশের জন্যই তিনি একই রকম ভাবে উদ্বিগ্ন এবং সে জন্যই শান্তিরক্ষায় সাহায্য করতে চান।

```