Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্যাঙস্টারের প্রেমে পড়লেন কনস্টেবল, বিয়েও করে ফেললেন তাঁরা!

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ চোরের প্রেমে পড়েছে।  চ্যালেঞ্জ ২ সিনেমার এই গান অনেকটা যেন বাস্তবেও হয়েছে।  হ্যাঁ, একজন গ্যাঙস্টার আর পুলিশ প্রেমে পড়েছেন, বিয়েও করে ফেলেছেন তাঁরা।  লখনউয়ের এই ঘটনায় সকলেই তাজ্জব।  কিন্তু ওই যে কথায় আছে যাঁর প্রতি য

গ্যাঙস্টারের প্রেমে পড়লেন কনস্টেবল, বিয়েও করে ফেললেন তাঁরা!

শেষ আপডেট: 9 August 2019 14:26

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ চোরের প্রেমে পড়েছে।  চ্যালেঞ্জ ২ সিনেমার এই গান অনেকটা যেন বাস্তবেও হয়েছে।  হ্যাঁ, একজন গ্যাঙস্টার আর পুলিশ প্রেমে পড়েছেন, বিয়েও করে ফেলেছেন তাঁরা।  লখনউয়ের এই ঘটনায় সকলেই তাজ্জব।  কিন্তু ওই যে কথায় আছে যাঁর প্রতি যাঁর মজে মন.... আপাতত গ্রেটার নয়ডায় এই বিয়ের কথাই সকলের মুখে মুখে ঘুরছে।  রাহুল তাসরানা ২০১৪ সালের ৮ই মে, মনমোহন গোয়েল নামক এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেফতার হন।  তারপর থেকে তাঁকে বারবার আদালতে পেশ করা হয়েছে।  অনেকগুলো বছরই তাঁর সংশোধনাগারের ভিতর বাইরে করে কেটেও গেছে।  এই খুনের অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে আরও প্রায় ডজন খানেক কেস রয়েছে পুলিশের খাতায়। কনস্টেবল পায়েলের সাথে বছর তিরিশের রাহুলের পরিচয় হয় সূর্যপুর আদালতে।  কনস্টেবল পায়েলের ওই আদালতেই ডিউটি থাকত।  যে সময় রাহুল সংশোধনাগারে ছিলেন, পায়েল তাঁর মা বাবার সাথে যোগাযোগ রাখতেন বলেও জানাচ্ছেন বাকি পুলিশ কর্মীরা।  তাই সংশোধনাগার থেকে মুক্ত হওয়ার পরেই আপাতত তাঁরা গাঁটছড়া বেঁধে ফেলেছেন।  তবে, তাঁরা নতুন জীবন কোথায় শুরু করেছেন, তা কারও কাছে জানাতে চাননি।  অবশ্যই এক্ষেত্রে রাহুলের অতীতকে মাথায় রেখেছেন এই দম্পতি।  মাঝেমাঝে পায়েলকে এখনও অবশ্য রাহুলের মা বাবার কাছে আসতে দেখা যাচ্ছে, তবে রাহুল কোনওভাবেই প্রকাশ্যে আসছেন না। যে সময় পায়েল বিয়ে করেন, তখন তাঁর পোস্টিং ছিল লখনৌয়ের গৌতম বুদ্ধ থানায়।  সেখানকার এসপি রণবিজয় সিং বলছেন, তাঁদের এই মুহূর্তের গতিবিধির উপর নজর রাখার চেষ্টা চলছে, পায়েলের কাজকর্ম ভেরিফাই করা হচ্ছে।  কোনও কিছু সন্দেহজনক মনে হলে ব্যবস্থা নেওয়া হবে। রাহুল একটা সময় সেকেন্দ্রাবাদে অটো চালাতেন।  কিন্তু অনেক টাকা হবে এবং বিখ্যাত হবেন একদিন, এই ছিল তাঁর বাসনা।  তাই ২০০৮ সালে তিনি গ্যাঙস্টার অনিল দুজানার গ্যাঙে যোগ দেন।  গোয়েলের খুনের পরে ২০১৬ তে রাহুল আবারও পুলিশের নজরে আসেন।  সে সময়ে তিনি তাঁর মায়ের জন্য ভোট চেয়ে তাঁর গ্রামবাসীদের ভয় দেখাতেন।  সে সময়ে তাঁর মা গ্রাম প্রধানের নির্বাচনে দাঁড়িয়েছিলেন।  তাঁর অপরাধ জগতের সাথে এতটাই যোগ রয়েছে যে, তাঁর শরীরে বেশ কয়েকটি বুলেট ইনজ্যুরিও রয়েছে। এই চোর পুলিশের খেলায় হাতকড়া পরানোর কথা যাঁর, তিনিই তো আপাতত ঘরণী হয়ে রয়েছেন।  আইনের হাতকড়ার বদলে আপাতত লাভস্টোরিতে সংসারের বন্ধন।  এখন দেখার এই সংগ্রাম কতটা জয়ী করে দুটি হৃদয়কে।

```