Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেশনের বস্তায় নষ্ট ছোলা! নজরে আসতেই হইচই পড়ে গেল গোপীবল্লভপুরে

বুধবার রাতে গ্রামবাসীরা কেন্দুয়ানা এলাকায় বস্তা বস্তা রেশন সামগ্রী পরে থাকতে দেখেন। রেশন ডিলারের বাড়ির পেছনে ফাঁকা মাঠে এই সামগ্রী পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের বক্তব্য, করোনার সময় রেশনে যখন ছোলা দেওয়া হয়েছিল তখন তা পাননি তাঁরা। এখন রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য তোলপাড় তখন ওই ডিলার ভয়ে ছোলার বস্তাগুলোকে নষ্ট করার চেষ্টা করছেন।  

রেশনের বস্তায় নষ্ট ছোলা! নজরে আসতেই হইচই পড়ে গেল গোপীবল্লভপুরে

শেষ আপডেট: 2 November 2023 18:51

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রেশন দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এ পরিস্থিতিতেই গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়ার কেন্দুয়ানা গ্রামের ফাঁকা মাঠে মিলল কেন্দ্রীয় সরকারের স্ট্যাম্প দেওয়া বস্তা বস্তা রেশনের সামগ্রী। বস্তা খুলে দেখা যায় তার মধ্যে রয়েছে নষ্ট হয়ে যাওয়া ছোলা।

বুধবার রাতে গ্রামবাসীরা কেন্দুয়ানা এলাকায় বস্তা বস্তা রেশন সামগ্রী পরে থাকতে দেখেন। রেশন ডিলারের বাড়ির পেছনে ফাঁকা মাঠে এই সামগ্রী পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীদের বক্তব্য, করোনার সময় রেশনে যখন ছোলা দেওয়া হয়েছিল তখন তা পাননি তাঁরা। এখন রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য তোলপাড় তখন ওই ডিলার ভয়ে ছোলার বস্তাগুলোকে নষ্ট করার চেষ্টা করছেন।

তবে এ বিষয়ে রেশন ডিলারের বাবা অশোককুমার মহন্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ফাঁকা জমিতে কে বা কারা এসে ছোলা ফেলে দিয়ে গেছে সেটা আমি তো বলতে পারব না। এখন রেশনে ছোলা দেওয়া হয় না।” নষ্ট হয়ে যাওয়া ছোলাj বস্তা গুলো কোথা থেকে এল, কে বা কারা ফেলল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতা মনিচাঁদ পানি বলেন, “রেশন দুর্নীতির তদন্তে গোটা রাজ্যে অভিযান চালাচ্ছে ইডি। এখন বাঁচার রাস্তা নেই বলেই রেশন ডিলাররা প্রমাণ লোপাটের জন্য মানুষকে না দেওয়া ছোলার বস্তাগুলি ফাঁকা মাঠে ফেলে রেখে গেছে। যদিও এলাকার তৃণমূল নেতৃত্ব জানান, বিষয়টা প্রশাসন দেখছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের কোনওভাবেই ছাড়া হবে না।

রেশন দুর্নীতি কাণ্ডে ২৬ অক্টোবর গভীর রাতে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপর থেকে আদালতের নির্দেশে ইডি হেফাজতেই রয়েছেন তিনি। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মাঝেই রেশন কেলেঙ্কারির অভিযোগে মোট তিনটি অভিযোগ দায়ের হয়েছিল। ওইসময়ে খাদ্যদফতরের তরফে আদৌ কোনও পদক্ষেপ করা হয়েছিল কিনা, পদক্ষেপ করা না হলে তার কারণ কী, এই বিষয়গুলি নিয়েই মন্ত্রীকে জেরা করছেন তদন্তকারীরা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের স্ট্যাম্প দেওয়া বস্তা বস্তা রেশনের সামগ্রী উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ল।


```