Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমরা যদি এবছর রথযাত্রায় অনুমতি দিই, প্রভু জগন্নাথ ক্ষমা করবেন না, বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর মধ্যে পুরীতে যাতে রথযাত্রা না হয়, সেজন্য একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদে মন্তব্য করেন, "আমরা যদি রথযাত্রায় অনুমতি দিই তাহলে প্রভু জগন্নাথ আমাদের ক

আমরা যদি এবছর রথযাত্রায় অনুমতি দিই, প্রভু জগন্নাথ ক্ষমা করবেন না, বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 18 June 2020 09:11

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারীর মধ্যে পুরীতে যাতে রথযাত্রা না হয়, সেজন্য একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদে মন্তব্য করেন, "আমরা যদি রথযাত্রায় অনুমতি দিই তাহলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন নয়া।" এবছর ২৩ জুন পুরীতে রথযাত্রা হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্ট এদিন বলে, "অতিমহামারীর সময় জনসমাগমে অনুমতি দেওয়া যায় না।" বিশেষজ্ঞরা বলেছেন, অতিমহামারীর পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনও জনবহুল জায়গায় রোগ সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে বহুগুণ। এই প্রেক্ষিতে এদিন শীর্ষ আদালত মন্তব্য করে, "জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর রথযাত্রায় অনুমতি দেওয়া সম্ভব নয়।" রথযাত্রা বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল ওড়িশা বিকাশ পরিষদ নামে এক সংগঠন। পুরীতে রথযাত্রার উৎসব চলে ১০-১২ দিন ধরে। সেখানে প্রায় ১০ লক্ষ লোক জড়ো হন। ওড়িশা বিকাশ পরিষদের পিটিশনে বলা হয়েছিল, এবার রথযাত্রা হলে লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হবেন। ওড়িশা সরকার আগামী ৩০ জুনের আগে ধর্মস্থান খোলার অনুমতি দেয়নি। ওড়িশা বিকাশ পরিষদের হয়ে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তিনি বলেন, রথযাত্রা হলে রাজ্য সরকারের নির্দেশ অমান্য করা হবে। প্রধান বিচারপতি বলেন, "ব্যাপারটা খুবই সিরিয়াস। যদি সেখানে ১০ হাজার মানুষ জড়ো হন, তা হলেও বলতে হবে, ব্যাপারটা খুব উদ্বেগজনক।" কেন্দ্রীয় সরকারও লকডাউন শিথিল করার সময় ধর্মস্থান খোলা নিয়ে সতর্ক রয়েছে। কারণ সরকার মনে করে, করোনা সংক্রমণ কমানোই এখন সবচেয়ে জরুরি কাজ। বৃহস্পতিবার জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮৮১ জন। মারা গিয়েছেন ৩৩৪ জন। এখনও পর্যন্ত ভারতে ৩ লক্ষ ৬৬ হাজার ৯৪৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সেরে উঠেছেন ১ লক্ষ ৯৪ হাজার ৩২৫ জন। সেরে ওঠার হার ৫২.৯৫। মারা গিয়েছেন ১২ হাজার ২৩৭ জন।

```