দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ৬ বছর। ছোট্ট তাত্ত্বিকের ইংরেজি উচ্চারণ তাক লাগিয়ে দেবে। গড়গড় করে ইংরেজিতে ছড়া, কবিতা, বড় বড় শব্দ (Longest English Words) আওড়ে যেতে পারে। শতাধিক নামও মনে রাখতে পারে। এই কম বয়সেই তিরুঅনন্তপুরমের ছোট্ট তাত্ত্বিক আবৃত্তি ও স্মৃতিশক্তির পরীক্ষায় একগুচ্ছ দেশি ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে ফেলেছে। এশিয়া বুক ওব রেকর্ডসেও নাম তুলে ফেলেছে সে।
২০১৫ সালে জন্ম তাত্ত্বিকের। এই ছোট্ট ছেলেটাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলছে। কংগ্রেস সাংসদ শশী তারুর সম্প্রতি তাত্ত্বিককে নিয়ে তাঁর টুইটার হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন।
https://twitter.com/ShashiTharoor/status/1432294610169044993
কী কাণ্ড ঘটিয়েছে তাত্ত্বিক? ইংরেজি অভিধানের সবচেয়ে বড় ১০টি শব্দ একটানা, নাগাড়ে উচ্চারণ করে গেছে তাত্ত্বিক। সময় নিয়েছে মাত্র ১ মিনিট ৩৫ সেকেন্ড। খুদের প্রতিভা দেখে চমকে গিয়েছেন বিচারকরাও।
কী কী শব্দ নির্ভুল উচ্চারণ করেছে তাত্ত্বিক?
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis (45 letters)
https://www.youtube.com/watch?v=F8PQbCCHhOo
Hippopotomonstrosesquippedaliophobia (36 letters)
https://www.youtube.com/watch?v=3kZbGn5xLGs
Supercalifragilisticexpialidocious (34 letters)
https://www.youtube.com/watch?v=LXIJNUeRblQ
Pseudopseudohypoparathyroidism (30 letters)
https://www.youtube.com/watch?v=f_dnmh1q3Ic
Floccinaucinihilipilification (29 letters)
https://www.youtube.com/watch?v=LL1Focr2wcE
Antidisestablishmentarianism (28 letters)
https://www.youtube.com/watch?v=aTKxenk1C_w
Honorificabilitudinitatibus (27 letters)
https://www.youtube.com/watch?v=Zw3zCCVtriI
Thyroparathyroidectomized (25 letters)
https://www.youtube.com/watch?v=pWG2JNJs_sg
Dichlorodifluoromethane (23 letters)
https://www.youtube.com/watch?v=mKrlnULAFg4
Incomprehensibilities (21 letters)
https://www.youtube.com/watch?v=-fIIUZSTux4

শুধু তাই নয়, তাত্ত্বিকের সবচেয়ে বড় কৃতিত্ব হল মাত্র ১ মিনিট ১৪ সেকেন্ডে মহাভারতে ১০১ কৌরবের নাম নির্ভুল ও টানা আওড়ে গেছে। ধৃতরাষ্ট্র ও গান্ধারীর ১০০ ছেলে ও এক মেয়ের নাম পর পর মনে রেখে বলে গেছে তাত্ত্বিক। এই বয়সে যা সত্যিই অবাক করার মতো। এর মধ্যেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস, এশিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে ফেলেছে ৬ বছরের তাত্ত্বিক। তাছাড়া আরও অনেক মেডেল ও উপহারও রয়েছে তার ঝুলিতে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'