Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'স্বাভাবিক' হচ্ছে কাশ্মীর, তবু জেলে নেতারা! রাজ্যপাল জানালেন, বেশি দিন জেলে থাকলে মিলবে বেশি ভোট

দ্য ওয়াল ব্যুরো: যত বেশি দিন জেলে থাকবেন, বেরিয়ে এসে জেতার সম্ভাবনা তত বেশি। জম্মু ও কাশ্মীরের নেতাদের গ্রেফতারি প্রসঙ্গে  মন্তব্য করেন তিনি রাজ্যপাল সত্যপাল মালিক। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান ম

'স্বাভাবিক' হচ্ছে কাশ্মীর, তবু জেলে নেতারা! রাজ্যপাল জানালেন, বেশি দিন জেলে থাকলে মিলবে বেশি ভোট

শেষ আপডেট: 29 August 2019 05:06

দ্য ওয়াল ব্যুরো: যত বেশি দিন জেলে থাকবেন, বেরিয়ে এসে জেতার সম্ভাবনা তত বেশি। জম্মু ও কাশ্মীরের নেতাদের গ্রেফতারি প্রসঙ্গে  মন্তব্য করেন তিনি রাজ্যপাল সত্যপাল মালিক। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি বর্তমানে প্রায় একমাস ধরে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁদের কবে মুক্তি দেওয়া হবে সে ব্যাপারে সাংবাদিকরা খোঁজখবর নিতে চাইলে তা এক রকম এড়িয়ে গিয়েই জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল বলেন, "আমি ৩০ বার জেলে গেছি এবং আমি এ কথা জানি, বেশি দিন থাকলে তবেই বেরিয়ে আসার পরে তাঁরা আরও বেশি ভোট পাবেন। আশা করি তাঁরা এই পরিস্থিতির সদ্ব্যবহার করবেন ঠিকই।" রাজ্যপালের এমন মন্তব্যে স্বাভাবিক ভাবেই ঘনিয়েছে বিতর্কের আঁচ। অন্য দিকে, কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতির পরিবার ইতিমধ্যেই অভিযোগ করেছে, যে গ্রেফতারের পর থেকে এক বারও তাঁদেরর সঙ্গে মেহবুবার দেখা করতে দেওয়া হয়নি। প্রশাসন অবশ্য বিষয়টি অস্বীকার করেছে, এবং জানিয়েছে, এখনই মুক্তি দেওয়া হবে না ধৃতদের। এই ডামাডোলের মধ্যেই অবশ্য সাধারণ মানুষের চাকর-বাকরি নিয়ে বিশেষ তৎপরতা দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীরে।আগামী মাসগুলিতেই বিভিন্ন সরকারি বিভাগে প্রায় ৫০ হাজার শূন্যপদ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে, জানিয়েছেন রাজ্যপাল নিজে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপের ফলে উপত্যকার উপকার হবে বলেই মনে করেন তিনি। ব্যাপক বেকারত্ব এবং শূন্য বিনিয়োগের অপবাদ ঘুচবে বলে দাবি তাঁর। রাজ্যপালের মতে, উপত্যকার আপেল চাষিরাও কেন্দ্রের উন্নয়নমূলক উদ্যোগ থেকে উপকৃত হবেন। তিনি জানান, রাজ্যে মোট সাত লক্ষ আপেল চাষি রয়েছেন, আমরা তাঁদের নূন্যতম বিক্রয়মূল্য দশ টাকায় বাড়িয়ে দেব। কলেজগুলিরও উন্নয়ন করা হবে বলে জানান তিনি । রাজ্যপাল দাবি করেন, জম্মু ও কাশ্মীরে কড়া নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্যই হল অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, মানুষের মৃত্যু বন্ধ করা। গত কয়েক সপ্তাহ ধরে উপত্যকার জনজীবনও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও দাবি তাঁর। টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে, স্কুল খোলা হয়েছে। তবে তাঁর দাবি, টেলিফোন এবং ইন্টারনেট খুব কম ব্যবহার করা হয়েছে, কারণ পাক সন্ত্রাসবাদীরাই এগুলো বেশি ব্যবহার করত।

```