Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকনাথ বাবা মক্কা মদিনাতেও গিয়েছিলেন, হিন্দু-মুসলিম ভেদাভেদ করতেন না: মমতা

লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে তৃণমূলের তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "তৃণমূল মানুষে মানুষে ভেদাভেদ করে না, সকলকে ভালোবাসে। সকলকে নিয়েই আমরা ঘর করতে পারি, এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি।" 

লোকনাথ বাবা মক্কা মদিনাতেও গিয়েছিলেন, হিন্দু-মুসলিম ভেদাভেদ করতেন না: মমতা

শেষ আপডেট: 29 December 2023 00:23

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা চাকলায় লোকনাথ ব্রহ্মচারীর নতুন মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে শুরু হয়েছিল মন্দিরের সংস্কারের কাজ। বৃহস্পতিবার সকালে সেখানে পূজো দিয়ে তারপর দেগঙ্গার কর্মী সভায় বক্তব্য রাখেন মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই লোকনাথ ব্রহ্মচারীর প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, বাবা লোকনাথ হিন্দু মুসলিম ভেদাভেদ করতেন না। এমনকী, তিনি নিজেও মক্কা - মদিনা গিয়েছিলেন! 

"এরাই হচ্ছে প্রাণের ঠাকুর। যাঁরা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গ করেন," চাকলার কর্মীসভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। তৃণমূলের তরফে যেখানে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি করার অভিযোগ তোলা হয়, সেই জায়গায় আসন্ন লোকসভা নির্বাচনের আগে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেকথা বলতে গিয়েই তাঁর দাবি, লোকনাথ বাবা হিন্দু মুসলিমে ভেদাভেদ করতেন না, তিনি মুসলমানদের পবিত্র স্থান মক্কা-মদিনাতেও ঘুরে এসেছেন। লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে তৃণমূলের তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "তৃণমূল মানুষে মানুষে ভেদাভেদ করে না, সকলকে ভালোবাসে। সকলকে নিয়েই আমরা ঘর করতে পারি, এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি।" 

এদিন রাজ্যের আর কোথায় কী কী মন্দির তৈরি করে দেওয়া হয়েছে তার খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দক্ষিণেশ্বর, কালীঘাট থেকে শুরু করে তারাপীঠ, কঙ্কালীতলা, সমস্ত তীর্থস্থান সংস্কার করে দেওয়া হয়ছে। অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য পাঁচ একর জমি বিনামূল্যে দিয়েছে তৃণমূল সরকার, সেকথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া ওঙ্কারনাথ মিশনের জন্য সাড়ে তিন কোটি টাকা খরচ করে গেট তৈরি করে দেওয়া হয়েছে, তারকেশ্বর, জল্পেশ, মদনমোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, তারকনাথ মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতা বিশিষ্ট জগন্নাথ মন্দিরে তৈরি করে দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী, ফুরফুরা শরীফেও বহু কাজ করে দেওয়া হয়েছে যা আগে কেউ করেনি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সঙ্গে তিনি একথাও জানিয়েছেন, কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাহলে ছেড়ে কথা বলা হবে না। "বিজেপির টাকা নিয়ে রাজনীতি করতে যাবেন না, মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব," স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।


```