Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

২৮ দিন রাস্তায় রয়েছি, আর কমিশন এসি ঘরে বসে রয়েছে! গরমের মাঝে ভোট নিয়ে ফের সরব মমতা

"চেন্নাইয়ের ৪০টা সিট। একদিনে ভোট হয়ে গেল। আর বাংলাকে দেখুন, কীভাবে অত্যাচার করছে। তিন মাস ধরে ভোট!"

২৮ দিন রাস্তায় রয়েছি, আর কমিশন এসি ঘরে বসে রয়েছে! গরমের মাঝে ভোট নিয়ে ফের সরব মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 26 April 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: তীব্র তাপপ্রবাহের জেরে কলকাতা-সহ বাংলা জুড়ে ত্রাহি ত্রাহি রব! সকাল ৯টাতেই যেন ১২টার অনুভূতি! এদিন দুপুর ১টায় পশ্চিম মেদিনীপুরের পিংলায় তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি। বাস্তবে তা আরও ৩ থেকে ৪ ডিগ্রি বেশি অনুভূত হচ্ছিল। কারণ, বাতাসে যেন আগুনের গোলা ছুটছে!

সেই গরম বাতাসের মাঝে হেলিকপ্টার থেকে ঘেমে নেয়ে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পিংলায় ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে নির্বাচনী সভা। মঞ্চে উঠেই দাবদাহের প্রসঙ্গে উপস্থিত জনতার কাছে মমতা বলেন, "প্রচণ্ড গরম। মাটি দগ্ধ হয়ে আছে। গরম ভাপ বেরোচ্ছে! এভাবে মানুষকে রোদের মাঝে পুড়িয়ে ভোট করানোর কোনও অর্থ হয় বলুন?"

খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই, "চেন্নাইয়ের ৪০টা সিট। একদিনে ভোট হয়ে গেল। আর বাংলাকে দেখুন, কীভাবে অত্যাচার করছে। তিন মাস ধরে ভোট!"

স্বগতক্তির সুরে বলেছেন, "আমি প্রায় ২৮ দিন রাস্তায়। তাহলে বলুন তো আমার কতটা গরম লাগে। কেউ কেউ ভাবে হেলিকপ্টারে এলাম, কত আরাম! তা নয়। হেলিকপ্টারের ভেতরটা আগুনের মতো গরম হয়ে থাকে। গ্রীষ্মেও এয়ার পকেট হয়। পাইলটদেরও খুব কষ্ট হয়।"

এরপরই কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা চাই না মানুষের কষ্ট হোক। কিন্তু ইলেকশন কমিশন কি সেটা বোঝে?  পারদ চড়ছে আর তার মধ্যে মানুষকে কষ্ট দিযে তিন মাস ধরে ভোট করছে। এসি ঘরে না বসে থেকে আসুন, বীরভূমে কিংবা পিংলায এসে রোদ্দুরে দাঁড়িযে দেখে যান।"

মেদিনীপুরে এবারে তৃণমূল প্রার্থী করেছে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে। ঘাটালে দেব। মমতার ঘোষণা, "দেব, জুন জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্য়ান উপহার দেব।"


```