Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের ডিউটি! ব্লেড দিয়ে হাত কাটার চেষ্টা মহিলা এএসআই-এর, ফেসবুক লাইভ ঘিরে শোরগোল

বাড়িতে অসুস্থ মা। নিজে একটি বৃদ্ধাশ্রমও চালান। এই কারণে ভোটের ডিউটিতে যেতে চান না বলে আগেই পুলিশের কর্তাদের জানিয়েওছিলেন।

ভোটের ডিউটি! ব্লেড দিয়ে হাত কাটার চেষ্টা মহিলা এএসআই-এর, ফেসবুক লাইভ ঘিরে শোরগোল

বীরভূম জেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছবিলা খাতুন।

শেষ আপডেট: 22 May 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে অসুস্থ মা। নিজে একটি বৃদ্ধাশ্রমও চালান। এই কারণে ভোটের ডিউটিতে যেতে চান না বলে আগেই পুলিশের কর্তাদের জানিয়েওছিলেন।

তা সত্ত্বেও ভোটের ডিউটি দেওয়ায় ফেসবুক লাইভে এসে ব্লেড দিয়ে নিজের হাত কেটে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করলেন বীরভূম জেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছবিলা খাতুন।

যদিও ব্লেডে করে ওই মহিলা পুলিশ কর্মী হাত কাটার জন্য উদ্যত হতেই এক মহিলা দৌড়ে এসে তাঁর হাত থেকে ব্লেড ছাড়িয়ে নন। তবে ৯ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। যেখানে ওই মহিলা সরাসরি তাঁর উর্ধতন কর্তৃপক্ষর বিরুদ্ধে 'অসহযোগিতার' অভিযোগ এনেছেন।

বাঁকুড়া ইন্দাসে তাঁকে ভোটের ডিউটি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এএসআই ছবিলা খাতুন। ফেসবুক লাইভে মহিলা পুলিশ কর্মীর অভিযোগ, "নিজের পারিবারিক অসুবিধার কারণ জানানো সত্ত্বেও আমার কথায় কর্ণপাত করা হয়নি। তাই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।"

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে জনমানসে। এ ব্যাপারে বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "বিষয়টি আমাদের কানে এসেছে। আমরা গোটা বিষয়টির বিস্তারিত তদন্ত করে দেখছি।"


```