Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে লোকসভা, রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে দেশের লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ১৬ মে শেষ হচ্ছে মোদী সরকারের মেয়াদ। অর্থাৎ হাতে আর বেশি সময় নেই বললেই চলে। সেদিকে খেয়াল

দুয়ারে লোকসভা, রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

শেষ আপডেট: 22 July 2023 11:08

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে দেশের লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ১৬ মে শেষ হচ্ছে মোদী সরকারের মেয়াদ। অর্থাৎ হাতে আর বেশি সময় নেই বললেই চলে। সেদিকে খেয়াল রেখেই লোকসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়ল কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Central Election Commission)।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৯ অগস্ট রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (Central Election Commission) প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের ৩ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার নীতীশ ব্যাস (Nitish Vyas)। তাঁরা এরাজ্যের নির্বাচনী প্রস্তুতির যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখবেন।

প্রশাসন সূত্রের খবর, শনিবারই এই বিষয়ে কলকাতার এক অভিজাত হোটেলে ফার্স্ট লেভেল মিটিং অনুষ্ঠিত হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের নেতৃত্বে ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের সব জেলার জেলাশাসক এবং রাজ্যের অন্যান্য শীর্ষ পদস্থ আমলারা। বৈঠকে লোকসভা ভোট প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে। শীঘ্রই শুরু হবে এলাকার সমীক্ষা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন-সহ অন্যান্য কাজ।

ইতিমধ্যে ১ অগস্ট থেকে শুরু হচ্ছে ইভিএম পরীক্ষার কাজ। পরীক্ষা করা হবে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটও। এ রাজ্যে সম্ভাব্য বুথের সংখ্যা কত এবং কত সংখ্যক ইভিএম পরীক্ষা করতে হবে, এদিনের বৈঠকে সেটাও খতিয়ে দেখা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে ইভিএম পরীক্ষার কাজ শেষ করতে হবে। কমিশন সূত্রের খবর, ৪২টি লোকসভা কেন্দ্রে গতবারে বুথের সংখ্যা ছিল ৭৯ হাজার ৫০১টি বুথ। অক্সিলারি বুথের সংখ্যা ১ হাজার ৪০৮। ভোটার লিস্ট নতুন করে সংশোধনের পর সামান্য কিছু বদল ঘটতে পারে বুথ সংখ্যারও। আপাতত প্রস্তুতির কাজে নেমে পড়েছেন কমিশনের কর্মীরা।

আরও পড়ুন: সারদা কেলেঙ্কারি: ‘আসুন যৌথ জেরায় অংশ নিই’, শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ কুণাল ঘোষের


```