Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মুর্শিদাবাদে সেলিম, বোলপুরে শ্যামলী, সিপিএমের দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও নতুন মুখ

লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে যে মহম্মদ সেলিম প্রার্থী হতে পারেন সেই জল্পনা আগে থেকেই ছিল।

মুর্শিদাবাদে সেলিম, বোলপুরে শ্যামলী, সিপিএমের দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও নতুন মুখ

শেষ আপডেট: 23 March 2024 19:46

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিএম। দ্বিতীয় তালিকাতেও রইল নতুন মুখের চমক। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা করেন বিমান বসু। ২০২৪ সালে লোকসভা ভোটে মুর্শিদাবাদ থেকে প্রার্থী হচ্ছেন মহম্মদ সেলিম, বোলপুরের প্রার্থী শ্যামলী প্রধান, রাণাঘাট থেকে অলোকেশ দাস এবং বর্ধমান-দুর্গাপুরের সিপিএম প্রার্থী হবেন সুকৃতি ঘোষাল (নতুন)। 

মোট ২১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামেরা। মুর্শিদাবাদ থেকে লড়ছেন মহম্মদ সেলিম। এই কেন্দ্রকে যে পাখির চোখ করেছে বামেরা তা একপ্রকার স্পষ্ট। লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে যে মহম্মদ সেলিম প্রার্থী হতে পারেন সেই জল্পনা আগে থেকেই ছিল। এর আগে ২০২১-এর বিধানসভায় চণ্ডীতলা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন মহম্মদ সেলিম। তবে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। এই বছরের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের আবু তাহের খান। এবার কী রেজাল্ট হয় তা অবশ্য সময়ের অপেক্ষা। 

লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে এগোচ্ছে বামেরা। বামফ্রন্টের প্রথম প্রার্থী তালিকায় ছিল একের পর এক চমক। বিশেষ করে তরুণ মুখের উপর জোর দেওয়ার বিষয়টি নজর কেড়েছিল সকলের। সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় প্রার্থী তালিকায় কাদের নাম থাকবে? সমস্ত জল্পনার মাঝেই শনিবার মাত্র চারটি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এই দফায় শুধুমাত্র সিপিএমের প্রার্থীদের নামই ঘোষিত হয়েছে। অন্য কোনও শরিক দলের কোনও প্রার্থীর নাম জানানো হয়নি। 

প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। তারপরে এক দিন শুধুমাত্র আলিপুরদুয়ার আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তারা। শনিবার আরও চারটি আসনের জন্য প্রার্থীদের নাম জানালেন বিমান বসু। 

উল্লেখযোগ্যভাবে, ডায়মন্ড হারবার নিয়ে এখনও জট অব্যাহত। এদিনও সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। স্বাভাবিকভাবেই ডায়মন্ডহারবারে কি প্রার্থী দেবে বামেরা, নাকি আইএসএফ যে আসন সমঝোতার আহ্বান জানিয়েছে তাতেই সাড়া দেবে, তা নিয়ে বাড়ছে জল্পনা। এদিন আইএসএফের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে বিমান বসু বলেন, 'আইএসএফের সঙ্গে কোনও বোঝাপড়া এখনও হয়নি। ওরা যদি আন্তরিক থাকে আলোচনার জন্য তখন সকলকে জানাব।' অর্থাৎ জোটের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না ফ্রন্ট চেয়ারম্যান। 


```