Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভোট শুরুর আগেই উত্তপ্ত অসম, গ্রেনেড হামলা কার্বি আংলংয়ে

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দফার ভোট শুরু আগেই অশান্তি ছড়াল অসমের ডিফু লোকসভা কেন্দ্রে। বিস্ফোরণে কেঁপে উঠল কার্বি আংলংয়ের বাকালিয়াঘাট টাউন। বুধবার সন্ধেয় ঘনবসতিপূর্ণ এলাকায় গ্রেনেড ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। পুলিশ জানি

ভোট শুরুর আগেই উত্তপ্ত অসম, গ্রেনেড হামলা কার্বি আংলংয়ে

শেষ আপডেট: 17 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় দফার ভোট শুরু আগেই অশান্তি ছড়াল অসমের ডিফু লোকসভা কেন্দ্রে। বিস্ফোরণে কেঁপে উঠল কার্বি আংলংয়ের বাকালিয়াঘাট টাউন। বুধবার সন্ধেয় ঘনবসতিপূর্ণ এলাকায় গ্রেনেড ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। পুলিশ জানিয়েছে, বাকালিয়াঘাটের ওই এলাকা ডিফু লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। স্থানীয় অনিল গুপ্তর বাড়ির সামনে গ্রেনেড হামলা হয়। ক্ষতিগ্রস্ত হয় একটি ৪০৭ ট্রাক। হতাহতের কোনও খবর না মিললেও ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ এই কেন্দ্র-সহ অসমের পাঁচটি আসনে, করিমগঞ্জ, শিলচর, স্বশাসিত পরিষদ, নাওগঙ্গ এবং মঙ্গলদইতে। প্রার্থী রয়েছেন ৫০ জন। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ১৭০ কোম্পানি নিরাপত্তাকর্মী রয়েছে। কার্বি আংলং ও ডিমা হাসাও—এই দুই পার্বত্য জেলা মিলিয়ে ডিফু আসনটি বেশিরভাগ সময়ই কংগ্রেসের হাতে ছিল। কিন্তু এই লোকসভা আসনের আওতাধীন দুই জেলার মোট পাঁচটি বিধানসভা আসনই এখন বিজেপির দখলে। দখলে ২টি স্বশাসিত পরিষদও। তাই কংগ্রেস এ বার চাপে। সিপিআই (এমএল) ও ‘হিল স্টেট ডিমান্ড কমিটি’ কংগ্রেসকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামার সিআরপিএফ ক্যাম্পেও এ দিন গ্রেনেড হামলা হয়েছে। জখম হয়েছেন এক জওয়ান।

```