Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠাকুরবাড়ির বীণাপানির দেবীর বন্ধ ঘরের তালা ভাঙা হল, 'দখল' করার অভিযোগ ছিল শান্তনুর বিরুদ্ধে

বীণাপাণি দেবী ঠাকুরবাড়িতে যে ঘরে থাকতেন সেই ঘর শান্তনু ঠাকুর দখল করেছেন বলে অভিযোগ তোলে তৃণমূল।

ঠাকুরবাড়ির বীণাপানির দেবীর বন্ধ ঘরের তালা ভাঙা হল, 'দখল' করার অভিযোগ ছিল শান্তনুর বিরুদ্ধে

খোলা হল তালা দেওয়া ঠাকুরবাড়ির ঘর

শেষ আপডেট: 13 July 2024 21:26

দ্য ওয়াল ব্যুরো: বাগদা বিধানসভা উপনির্বাচনে ৩০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। এরপরই বড়মার ঘর 'দখলমুক্ত' করলেন তিনি। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এই ঘর দখল নেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। গত এপ্রিল মাস থেকে তালা দেওয়া অবস্থায় ছিল সেই ঘর। এখন সেই ঘরেরই তালা ভাঙলেন মধুপর্ণা। 

বীণাপাণি দেবী ঠাকুরবাড়িতে যে ঘরে থাকতেন সেই ঘর শান্তনু ঠাকুর দখল করেছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। মমতাবালার দাবি ছিল, এই কারণে সারা রাত তাঁকে ও তাঁর মেয়েকে বাইরেই থাকতেই হয়। এমনকী রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার আগে বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করতেও দেখা গেছিল মমতাবালাকে। পরবর্তী সময়ে এই নিয়ে আইনের দ্বারস্থ হন তিনি। 

শনিবার বাগদা উপনির্বাচনের ফল বেরোতেই উৎসবে মেতে ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মমতাবালার কন্যার জয়ের পর প্রবল উচ্ছ্বাস দেখা যায়। এরই মাঝে বীনাপাণি দেবীর বন্ধ ঘরের তালা ভাঙেন মধুপর্ণার অনুগামী মতুয়ারা। তবে মমতাবালা নিজে বলছেন, আদালতের নির্দেশেই তাঁরা নিজেদের ঘর ফিরিয়ে নিয়েছেন। 

মতুয়া মহাসঙ্ঘের নিয়ন্ত্রণ মমতাবালা ঠাকুর নাকি শান্তনু ঠাকুর, কার হাতে থাকবে তা নিয়ে পরিবারের অন্দরে বিবাদ দীর্ঘদিনের। শান্তনুর বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আরও চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপর বড়মার ঘর দখল নিয়ে নতুন করে তেতে ওঠে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি।

যদিও ঘর দখলের অভিযোগ নিয়ে শান্তনুর দাবি ছিল, ''আমাকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এমন একজনকে সাংসদ বানিয়েছেন যিনি ঠাকুরবাড়ির গরিমা, ইতিহাস, সৌজন্যতা কিছু জানেন না। আমি কোনও ডাকাতি করতে বা চুরি করতে ঘরে ঢুকিনি।'' তাঁর বক্তব্য ছিল, অনেকবার তালা খুলতে বলা হয়েছিল। কিন্তু কেউ শোনেননি। তাই তালা ভাঙতে বাধ্য হন তাঁরা।


```