Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসএসসি এবং পর্ষদের অফিসে তালা ঝুলিয়ে দিন! নিয়োগ মামলায় সিআইডিকে মন্তব্য বিচারপতির

মুর্শিদাবাদের গোঠা এয়ার স্কুলের 'ভুয়ো' শিক্ষকের নিয়োগের ঘটনায় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনল সিআইডি।

এসএসসি এবং পর্ষদের অফিসে তালা ঝুলিয়ে দিন! নিয়োগ মামলায় সিআইডিকে মন্তব্য বিচারপতির

শেষ আপডেট: 21 February 2024 14:28

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের গোঠা এয়ার স্কুলে 'অবৈধ' শিক্ষক নিয়োগের ঘটনায় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনল সিআইডি।

সংশ্লিষ্ট মামলায় সিআইডির তদন্তপ্রক্রিয়া নিয়ে মঙ্গলবার অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডির ডিআইজিকে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্য়ে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।

আদালত সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের আগেই বিচারপতির এজলাসে এসে পৌঁছন সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র। আদালতকে তিনি জানান, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তদন্তে সহযোগিতা করছে না। 

যা শুনে বিচারপতির পর্যবেক্ষণ, "তদন্তে সহযোগিতা করছে না বলে চুপ করে বসে থাকবেন? এসএসসি এবং পর্ষদের অফিসে তালা ঝুলিয়ে দিন!"

এরপরই অতিরিক্ত ১৫ দিন সময় চান সিআইডির ডিআইজি। বিচারপতি ওই আবেদন মঞ্জুর করেন।

 মুর্শিদাবাদের মুর্শিদাবাদের গোঠা এয়ার স্কুলের চাকরি করছিলেন অনিমেষ তিওয়ারি। অভিযোগ, তাঁর বাবার (ওই স্কুলেরই শিক্ষক) যোগসাজশে সুপারিশপত্র মেমো নকল করে চাকরি পেয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে সিবিআই নয়, সিআইডি ডিজির উপর ভরসা রেখেছিল আদালত।

আদালত সূত্রের খবর, এই মামলায় পাঁচ অভিযুক্তের মধ্যে সিআইডি এখনও তিনজনকে গ্রেফতার করতে পারেনি। এরপরই মঙ্গলবার ভরা এজলাসে সিআইডিকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। ডেকে পাঠান সিআইডির ডিআইজিকে। 


```