Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত প্রায় অবরুদ্ধ! করোনা সংক্রমণ ঠেকাতে সম্পূর্ণ বা আংশিক লক ডাউন একের পর এক রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে একে একে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাটা। শনিবার সকালে যেটা শুরু হয়েছিল ২৫৮ দিয়ে, সন্ধেয় সেটা পৌঁছল ২৮৩-তে। শুধু তাই নয়, শোনা গেছে, কম করে দু'জনের শরীরে করোনা পজ়িটিভ পাওয়া গিয়েছে, যাদের সরাসরি কোনও বিদেশ-

ভারত প্রায় অবরুদ্ধ! করোনা সংক্রমণ ঠেকাতে সম্পূর্ণ বা আংশিক লক ডাউন একের পর এক রাজ্য

শেষ আপডেট: 21 March 2020 05:33

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে একে একে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাটা। শনিবার সকালে যেটা শুরু হয়েছিল ২৫৮ দিয়ে, সন্ধেয় সেটা পৌঁছল ২৮৩-তে। শুধু তাই নয়, শোনা গেছে, কম করে দু'জনের শরীরে করোনা পজ়িটিভ পাওয়া গিয়েছে, যাদের সরাসরি কোনও বিদেশ-সংযোগের হদিস মেলেনি। আশঙ্কা করা হচ্ছে, কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেল এ দেশে। অর্থাৎ স্টেজ থ্রি-তে পৌঁছে গেল করোনাভাইরাস সংক্রমণ। এই পরিস্থিতিতে একে একে লকডাউনের পথে এগোচ্ছে দেশের এক একটি শহর। প্রায় অবরুদ্ধ হওয়ার পথে দাঁড়িয়ে গোটা দেশ। পূর্ব ভারতের ওড়িশার ৫টি জেলা ও আটটি শহর লকডাউন করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ২৯ মার্চ পর্যন্ত খুর্দা, গঞ্জাম, কটক, আঙুল, কেন্দ্রাপড়া-- এই পাঁচটি জেলা পুরোপুরি বন্ধ থাকবে। কেবল জরুরি পরিষেবা ছাড়া আর কিছু চলবে না। করোনা-আতঙ্কে বড় সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকারও। এই রাজ্যেই এখনও রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজধানী মুম্বই-সহ চারটি শহরে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হল। মুম্বই ছাড়াও যেখানে এই লকডাউন হয়েছে পুণে, পিম্পরি চিঞ্চবাদ এবং নাগপুর।

আরও পড়ুন: চোখের সামনে মৃত্যুপুরী হতে দেখলাম ইতালিকে, ভারতের কিন্তু এখনও সুযোগ আছে

দিল্লি, লখনউয়ের ছবিটাও প্রায় একই রকম। সরকারি ঘোষণা না হলেও দু'ঠি শহরই প্রায় অবরুদ্ধ। প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে, যে কোনও সময়ে পুরোপুরি লকডাউন করা হতে পারে সুরক্ষার স্বার্থে। উত্তরপ্রদেশের বৃন্দাবন মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সমস্ত মন্ত্রীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। পার্শ্ববর্তী রাজ্য উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের সমস্ত হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট কালের জন্য। কর্নাটকের ধারওয়ারে এবং উত্তর গোয়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লকডাউনের পথে হেঁটেছে রাজস্থানও। আজ শনিবার এই সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠকে বসেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।এই মুহূর্তে সে রাজ্যে যা পরিস্থিতি তাতে লক ডাউন ছাড়া কোনও উপায় নেই বলে ঘোষণা করেন তিনি। গুজরাটও সম্পূর্ণভাবে লক ডাউন করে দেওয়া হয়েছে। জরুরি পরিষেবার বাইরে কোনও কিছুই খোলা রাখা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই পরিস্থিতিতে আগামী কাল, ২২ মার্চ ১৪ ঘণ্টার 'জনতা কার্ফু' ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সকাল থেকে রাত মানুষকে ঘর থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছেন। তবে এই জনতা কার্ফু না মানলে কোনও শাস্তি হবে বলে জানা যায়নি। পশ্চিমবঙ্গ এখনও লকডাউনের পথে না হাঁটলেও, সতর্কতা ক্রমেই প্রখর হচ্ছে আরও। ট্রেন-বাস নিয়ে নতুন নির্দেশিকা জারি হয়েছে, সমস্ত জমায়েত বাতিল করা হয়েছে। বন্ধ হয়েছে রেস্তরাঁ, পাব, আমোদপ্রমোদের জায়গাগুলি।
এখনও পর্যন্ত যা খবর, তাতে দেশের মধ্যে মোট ২৩টি রাজ্যে ছড়িয়েছে করোনাভাইরাস। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩, ছত্তীসগড়ে ১, দিল্লিতে ২৬, গুজরাটে ১৩, হরিয়ানায় ২০, হিমাচলপ্রদেশে ২, কর্নাটকে ২০, কেরলে ৫২, মধ্যপ্রদেশে ৪, মহারাষ্ট্রে ৬৩, ওড়িশায় ২, পুদিচ্চেরিতে ১, পঞ্জাবে ১৩, রাজস্থানে ২৪, তামিলনাড়ুতে ৬, তেলেঙ্গানাতে ২১, চন্ডীগড়ে ৫, জম্মু ও কাশ্মীরে ৪, লাদাখে ১৩, উত্তরপ্রদেশে ২৫, উত্তরাখণ্ডে ৪ এবং পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, গোটা বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৩৫ হাজার। মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। সংক্রমণ ছড়িয়েছে ১৬৬টি দেশে। ইউরোপে মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ইতালিতে এক দিনে প্রায় ৮০০ জন মারা গেছেন। স্পেন, জার্মানিতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় প্রায় অবরুদ্ধ হতে বসেছে ভারতও।

```