
২০০-র বেশি লোকাল ট্রেন- প্রতীকী চিত্র
শেষ আপডেট: 28 June 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শিয়ালদা লাইনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হলেও নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এবার দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের যাত্রীরাও ভোগান্তির শিকার হতে চলেছেন। শনিবার, ২৯ জুন থেকে তিনশোর বেশি ট্রেন বাতিলের নোটিস দিয়েছে রেল। আন্দুল স্টেশনে প্রি-নন ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নন ইন্টারলকিংয়ের কাজ চলবে ৭ ও ৮ জুলাই অর্থাৎ দু'দিন। ২৯ জুন থেকে ৮ জুলাই খড়্গপুর ডিভিশনের মোট ২৩৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল সেই তালিকায় আছে তাম্রলিপ্ত, ইস্পাত, জনশতাব্দী, ইন্টারসিটি, ধৌলি, আরণ্যক, কান্ডারি, সামলেশ্বরী, আজাদ হিন্দ, শতাব্দী-র মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও। এই ১০ দিনে ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেনের এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের।
যে সমস্ত এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে
৩০ জুন, ২ জুলাই, ৬ জুলাই বাতিল থাকছে 12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস।
২০ জুন, ২ জুলাই ও ৬ জুলাই বাতিল থাকছে 12021/12022 হাওড়া-বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস।
৩০ জুন, ২ জুলাই, ৬ জুলাই বাতিল থাকছে 12883/12884 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।
৬ জুলাই বাতিল থাকছে 12871/22862 হাওড়া-তিতলাগড়/কান্তবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস।
৫ জুলাই বাতিল করা হয়েছে 18006 জগদলপুর-হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস।
৬ জুলাই বাতিল থাকবে 18005 হাওড়া-জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস।
৫ ও ৬ জুলাই বাতিল থাকবে 18011/18013 হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস৷
৫ ও ৬ জুলাই বাতিল থাকছে 18012/18014 চক্রধরপুর/বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস।
৫ জুলাই বাতিল থাকবে 22804 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস।
৬ জুলাই বাতিল থাকবে 22803 শালিমার-সম্বলপুর এক্সপ্রেস।
২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ২০২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকাও দেওয়া হল-
২৯ জুন- 38801/38806
৩০ জুন- 38705/38714, 38805/38812, 38803/38810
১ জুলাই- 38801/38806, 38703/38708, 38705/38714, 08069/08070, 38805/38812, 38403/38418, 38301/38410, 38455
২ জুলাই- 38703, 38803, 38705, 38402, 38304, 38306, 38412, 38408, 38410, 38406, 38704, 38706, 38302/38321.
৩ জুলাই- 38302/38321, 38402/38455, 38404/38453, 38702/38705, 38801/38806, 38703/38708,38803/38810, 38705/38714,38321, 38455
৪ জুলাই- 38302, 38402, 38801/38806, 38803/38810, 38051/38054, 38705/38714, 38805/38812, 08069/08070, 38830,38455
৫ জুলাই- 38302/38341, 38404, 38306/38403, 38408/ 38405, 38414/38411, 38403/38418, 38405/38422, 38103/38104, 38412/38409/38426, 38308/38809/38816, 38703, 38303, 38409, 38105, 38417, 38421, 38713, 38715, 38717, 38435, 38443, 38445, 38449, 38313, 38451, 38319, 38909, 38911, 38917, 38031, 38414, 38708, 38712, 38104, 38418, 38106, 38312, 38426, 38434, 38436, 38722, 38724, 38450, 38456, 38914, 38916, 38922, 38032, 38036, 38321
৬ জুলাই- 38801, 38306, 38703, 38408, 38403, 38308, 38103, 38412, 38303, 38414, 38409, 38708, 38105, 38104, 38417, 38418, 38421, 38106, 38713, 38312, 38717, 38426, 38435, 38434, 38443, 38436, 38445, 38722, 38449, 38724, 38313, 38450, 38451, 38456, 38319, 38914, 38909, 38916, 38911, 38922, 38917, 38032, 38031, 38036, 38033, 38455, 08144, 38309, 38302, 38402, 38404, 38304, 38702, 38406, 38704, 38410, 38802, 38706, 38803, 38705, 38805, 38301, 38807, 38405, 38051. 38810, 38812, 38814, 38104, 38054