Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইরনের বিষয়-আশয়, ভাইই সামলান ব্যবসা

বাইরনের বাড়িতে আয়কর হানায় কিছুটা অবাক স্থানীয়রা। তাঁদের বক্তব্য, পৈত্রিক ব্যবসা এখনও বাবা-ভাই দেখভাল করেন। বাইরন ব্যস্ত অন্য কাজে। আয়কর হানার পিছনে রাজনীতি খুঁজছেন স্থানীয়রা।

বাইরনের বিষয়-আশয়, ভাইই সামলান ব্যবসা

শেষ আপডেট: 21 December 2023 18:56

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বুধবার সকাল থেকে তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি ও কর্মস্থলে একযোগে হানা দেয় আয়কর দফতর। প্রায় ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে শেষ হয় অভিযান। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে বাইরনের বিরুদ্ধে। তবে জেলার মানুষ বলছেন, ব্যবসাটা তাঁর পৈত্রিক। বাইরন নানা কাজে ব্যস্ত, তাঁর বাবা ও ভাই মিল্টনই সব সামলান। বাইরন অনেকটাই তবলার বাঁয়া।

সামসেরগঞ্জে বাড়ি বাইরন বিশ্বাসের। ধুলিয়ানের ডাকবাংলো মোড়ে তাঁর স্কুল ও হাসপাতাল। এছাড়াও রয়েছে বিড়ি কারখানা ও কেমিক্যাল তৈরির কারখানা। পুরোটাই পৈত্রিক ব্যবসা। তবে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন নিজে কেমিক্যাল কারখানাটি দাঁড় করিয়েছেন বলে খবর। স্থানীয় বাসিন্দারা বলেন, বাইরনরা বরাবরই ধনী। পূর্বপুরুষের প্রচুর টাকা রয়েছে। দীর্ঘদিনের ব্যবসা। এখন বাইরনের তুলনায় তাঁর বাবা ও ভাইই ব্যবসায় বেশি সক্রিয়।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসাতেই নিশানা করা হয়েছে বাইরনকে। বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে হেনস্থাও সেই একই কারণে। বাইরনের বাড়িতে বুধবার সকালে তল্লাশি অভিযানে নেমেছিল আয়কর দফতর। ধুলিয়ানের ডাকবাংলোয় তাঁর বাড়ি থেকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে ৭১ লক্ষ টাকা। তা ছাড়া কিছু সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান আয়কর অফিসাররা। এরপরেই জোর দেওয়া হয় উলুবেড়িয়ায় তাঁদের কাগজ কারখানায় তল্লাশিতে। বুধবার দুপুর ১টা নাগাদ আয়কর দফতরের একটি টিম ঢুকেছিল কৃষ্ণা টিস্যুস প্রাইভেট লিমিটেড নামে কারখানায়।

বুধবার তল্লাশি চলাকালীন বাইরন শারীরিক অসুস্থতা বোধ করেন। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সাগরদিঘির উপ নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন বাইরন। টাকার জোর থাকাতেই তাঁকে কংগ্রেস প্রার্থী করে বলে রাজনৈতিক মহলের অনুমান। যাতে প্রচারের খরচ বাইরন নিজেই বহন করতে পারে। কিন্তু ভোটে জেতার তিন মাসের মধ্যে তিনি তৃণমূলে যোগ দেন। 


```