Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

শিয়ালদা দক্ষিণ শাখায় বারবার মৃত্যু! লাইনে বসে তাস থেকে গেমের হাতছানিই কাল হচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর, সুভাষগ্রাম, সোনারপুর স্টেশনে প্রায় সর্বক্ষণই যাতায়াত করে অসংখ্য ট্রেন। ফলে, রেললাইনে বসে (local people sitting on rail line) বা দাঁড়িয়ে থাকলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। আর এমনটা

শিয়ালদা দক্ষিণ শাখায় বারবার মৃত্যু! লাইনে বসে তাস থেকে গেমের হাতছানিই কাল হচ্ছে

শেষ আপডেট: 11 May 2023 07:47

দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর, সুভাষগ্রাম, সোনারপুর স্টেশনে প্রায় সর্বক্ষণই যাতায়াত করে অসংখ্য ট্রেন। ফলে, রেললাইনে বসে (local people sitting on rail line) বা দাঁড়িয়ে থাকলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। আর এমনটাই বারবার ঘটছে এই স্টেশনগুলির সংলগ্ন লাইনগুলিতে। রেললাইনে বসে থাকা একাধিক মানুষের ওপর দিয়ে অনেক ক্ষেত্রেই চলে যাচ্ছে স্থানীয় অথবা দুরপাল্লার ট্রেন। ফলে, সময়মতো সরতে না পেরে প্রাণ হারাতে (several death) হচ্ছে নানা বয়সের মানুষকে।

তবে, এতেও বিশেষ হেলদোল নেই রেললাইনে বসে বা দাঁড়িয়ে থাকা মানুষগুলির। রেললাইনের ওপরে প্রায়ই দেখা যায় মোবাইল গেমে মত্ত একাধিক যুবককে। অনেক সময় গোল হয়ে বসে তাসও খেলেন অনেকে। এখানেই শেষ নয়, রয়েছেন যৌনকর্মীরা। সন্ধে নামলেই তাঁরাও বসে পড়েন রেললাইনের উপরেই। এর মূল্য প্রায়ই চোকাতে হয় জীবন দিয়ে।

এ বিষয়ে আরপিএফ বা জিআরপিএফ-এর কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি, এমনই বক্তব্য নিত্যযাত্রীদের। বিশেষত, যৌনকর্মীরা প্রায়ই রাতের অন্ধকারে নিত্যযাত্রীদের বিব্রত করেন বলে অভিযোগ। তাঁদের সঙ্গে পুলিশের গোপন আঁতাত থাকায় তাঁরা যৌনকর্মীদের কিছুই বলেন না এমনই জানান তাঁরা।

একদিকে বন্দে ভারতের মতো আধুনিক স্বাচ্ছন্দে ভরা ট্রেন যাত্রীদের উপহার দিচ্ছে ভারতীয় রেল, অন্যদিকে রেলের নিত্য যাত্রীরা এই ভোগান্তি সহ্য করছেন। পাশাপাশি, রেলের জমি দখল করে বসবাস করা মানুষদের সচেতনতার অভাবে তাদেরই জীবন বারবার বিপন্ন হচ্ছে। কবে মিটবে এই সমস্যা? উত্তর নেই কারও কাছেই।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম, উপস্থিত রাজ্যপাল, মুখ্যমন্ত্রী


```