Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হাইকোর্টেও লোডশেডিং! শুনানি 'বন্ধ' এজলাসে এজলাসে

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত। গোটা গরমকাল জুড়েই হাঁসফাঁস অবস্থা হয়েছিল মানুষের। তারমধ্যেই দোসর ছিল লোডশেডিং। যখন তখন কারেন্ট চলে যাওয়ার সমস্যা লেগেই ছিল। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সেই লোডশেডিং সমস

হাইকোর্টেও লোডশেডিং! শুনানি 'বন্ধ' এজলাসে এজলাসে

শেষ আপডেট: 3 July 2023 09:16

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত। গোটা গরমকাল জুড়েই হাঁসফাঁস অবস্থা হয়েছিল মানুষের। তারমধ্যেই দোসর ছিল লোডশেডিং। যখন তখন কারেন্ট চলে যাওয়ার সমস্যা লেগেই ছিল। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সেই লোডশেডিং সমস্যা থেকে বাদ পড়ল না হাইকোর্টও!

সোমবার দুপুর দুটোর পর থেকে কারেন্ট নেই উচ্চ আদালতে। যার জেরে সব এজলাসেই শুনানি স্থগিত হয়ে যায়, বলে হাইকোর্ট সূত্রে খবর। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে দুপুর সওয়া দু'টো পর্যন্তও কারেন্ট আসেনি।

সূত্রের খবর, সোমবারএদিন লাঞ্চ ব্রেকের পর দুপুর দু'টো থেকে বিভিন্ন সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লোডশেডিংয়ের কারণে সাময়িক স্থগিত হয়ে যায় শুনানি প্রক্রিয়া। এদিন হাইকোর্টে একগুচ্ছ পঞ্চায়েত মামলার শুনানি চলছে। নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য আদালতে সশরীরে আদালতে উপস্থিত হয়েছেন।

বর্ষা ঢুকে গেছে বাংলায়। গত সপ্তাহের শুরুর দিকে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছিল। তাতে তাপমাত্রার পারদ কিছু নীচের দিকে নেমেছিল ঠিকই। কিন্তু গত শুক্র থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি বেড়ে যায়। সেইসঙ্গে পাল্লা দিতে বাড়ে ভ্যাপসা গরম।

রাজ্যের অন্যান্য জেলার মতো কলকাতার বাসিন্দাদের কারেন্ট যাওয়া নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। সিইএসসির গাড়ি ভাঙচুর, কর্মীদের বিক্ষোভ লেগেই ছিল। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বারবার সিইএসসির কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।

যদিও এই বছরের তীব্র গরমে যেমন একলাফে বেড়েছে এসি, কুলারের ব্যবহার, তাতে বিদ্যুতের ঘাটতি হওয়ারই কথা। ইতিমধ্যেই বিদ্যুৎ দফতর জানিয়েছে, রেকর্ড চাহিদার সম্মুখীন হয়েছিল তারা। ফলে এ কথা নাগরিকরাও স্বীকার করছেন, বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেশি। যদিও এই গরমের জন্য কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন ওঠে। এবার সেই লোডশেডিং সমস্যা থেকে বাদ পড়ল না হাইকোর্টও।

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে, নতুন আর কোনও মনোনয়ন নয়


```