Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কুস্তি থেকে ক্রিকেট: ভারতীয় ক্রীড়াজগতে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বারবার

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের বিক্ষোভে উত্তাল ক্রীড়া জগত। রাজধানীতে জড়ো হয়েছেন দেশের নামিদামী কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির (Sexual Harassment) অভিযোগে গর্জে উঠেছেন ভিনেশ ফোগত, সাক্ষ

কুস্তি থেকে ক্রিকেট: ভারতীয় ক্রীড়াজগতে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বারবার

শেষ আপডেট: 20 January 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের বিক্ষোভে উত্তাল ক্রীড়া জগত। রাজধানীতে জড়ো হয়েছেন দেশের নামিদামী কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির (Sexual Harassment) অভিযোগে গর্জে উঠেছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা। ব্রিজভূষণের ইস্তফার দাবি উঠেছে। ক্রীড়া জগতে (Indian sports) এই ঘটনা নতুন নয়। অতীতেও এই একই অভিযোগ উঠেছিল বেশ কিছু কোচ ও কর্মকর্তার বিরুদ্ধে। একনজরে জেনে নেওয়া যাক তেমনই কিছু অভিযোগ সম্পর্কে---

ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের সহকারি কোচ অ্যালেক্সা অ্যামব্রোসে

২০২২ সালের জুলাই মাসে ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের সহকারি কোচ অ্যালেক্সা অ্যামব্রোসকে বরখাস্ত করা হয়েছিল। ইউরোপ সফরে সময় যৌন হয়রানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে ইউরোপ থেকেই অভিযোগ জমা পড়ে। তারপরই অ্যালেক্সাকে দেশে ফিরিয়ে আনে ফেডারেশন।

জাতীয় দলের কোচ আর কে শর্মা

২০২২ সালে জুন মাসে একজন সাইক্লিস্ট, জাতীয় দলের কোচ আর কে শর্মার বিরুদ্ধে 'অনুপযুক্ত আচরণ'-এর অভিযোগ তোলে।

তামিলনাড়ুর ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ পি নাগারাজন

২০২১ সালের জুলাই মাসে ৭ জনের বেশি অ্যাথলিট অভিযোগ করেন, তামিলনাড়ুর কোচ পি নাগারাজন বছরের পর বছর ধরে যৌন হেনস্থা করছেন। ১৯ বছরের এক মহিলা অ্যাথলিট প্রথম অভিযোগ করেন।

মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির অভিযোগ

পূর্ব দিল্লির সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের হস্তক্ষেপে প্রথম বিষয়টি সামনে আসে। তিনি জানিয়েছিলেন, একজন মহিলা ক্রিকেটার তাঁর কাছে এসে অভিযোগ করেন যে দলের কোচ তাঁর শ্লীলতাহানি করেছে। গম্ভীরের উদ্যোগেই ওই কোচের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

কোচের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ মহিলা জিমন্যাস্টিকের

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে দেশের একজন মহিলা জিমন্যাস্ট তাঁর কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। ওই ক্রীড়াবিদের অভিযোগ ছিল, দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে একটি প্রশিক্ষণ শিবিরে কোচ মনোজ রানা তাঁকে অশালীন মন্তব্য করেন। শুধু তাই নয়, শ্লীলতাহানির চেষ্টাও করেন।

মহিলা হকি দলের কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

২০১০ সালে জুলাই মাসে ভারতীয় মহিলা হকি দলের একজন সদস্য, দলের কোচ ও অলিম্পিয়ান মহারাজ কিষাণ কৌশিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন।

অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিবের বিরুদ্ধে দলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ

২০০৯ সালে দলে জায়গা করে দেবেন, এমন প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক করতে চেয়েছিলেন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব, এমনই অভিযোগ তুলেছিলেন তৎকালীন এক মহিলা ক্রিকেটার। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়।

এমন অভিযোগ উঠলে কী ব্যবস্থা নেওয়া হয়, সেই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তথ্য অনুসারে, ২০১০ সাল থেকে ২০২০ সালের সঙ্গে স্পোর্টস অথারিটি ইন্ডিয়ার (SAI) কাছে ৪৫টি যৌন হেনস্তার অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ২৯টিই কোনও না কোনও কোচের বিরুদ্ধে।

এইসব অভিযোগের পর বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। কিছু ক্ষেত্রে বছরের পর বছর ধরে সেই তদন্ত চলছে। বর্তমান পরিস্থিতিতে কুস্তিগিরদের আন্দোলন ফের নতুন করে এই বিতর্ককে উস্কে দিল।

কুস্তিগিরদের বিদ্রোহে সামিল বক্সার বিজেন্দ্র, বিজেপি সাংসদের কারাবাস চান ভিনেশরা


```