Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এযুগের মীরাবাঈ! কৃষ্ণ কোলে সাতপাকে ঘুরলেন আইনের ছাত্রী! মথুরায় বিয়ে হল ভক্ত-ভগবানের

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে ভগবান শ্রীকৃষ্ণের (Lord Krishna) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক আইনের ছাত্রী। তিন-চারদিন আগেই মথুরার (Mathura) এক মন্দিরে এই বিয়ে (marriage) সম্পন্ন হয়েছে। এই অভিনব বিয়ের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা

এযুগের মীরাবাঈ! কৃষ্ণ কোলে সাতপাকে ঘুরলেন আইনের ছাত্রী! মথুরায় বিয়ে হল ভক্ত-ভগবানের

শেষ আপডেট: 16 March 2023 07:32

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে ভগবান শ্রীকৃষ্ণের (Lord Krishna) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক আইনের ছাত্রী। তিন-চারদিন আগেই মথুরার (Mathura) এক মন্দিরে এই বিয়ে (marriage) সম্পন্ন হয়েছে। এই অভিনব বিয়ের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গেছে, ওই তরুণীর নাম রক্ষা সোলাঙ্কি। তিনি গত ১১ মার্চ শ্রীকৃষ্ণের মূর্তি কোলে নিয়ে অগ্নিসাক্ষী রেখে, সাতপাক ঘুরে, সমস্ত আচার পালন করে বিয়ে করেছেন। সেখানে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর এই বিয়ে উপলক্ষে সেখানে ঢালাও খাওয়া-দাওয়ার আয়োজন করে রক্ষার পরিবার।

রক্ষা জানিয়েছেন, গতবছর জুলাই মাসে তিনি তাঁর বাবা রঞ্জিত সিং সোলাঙ্কির সঙ্গে বৃন্দাবনের এক মন্দিরে ঘুরতে আসেন। এরপরই কৃষ্ণপ্রেমে মজে যান এই তরুণী, ঠিক যেমনভাবে একসময় মীরাবাঈ বিভোর ছিলেন কৃষ্ণপ্রেমে। এরপরই কৃষ্ণকে নিজের স্বামী রূপে মানতে শুরু করেন রক্ষা।

রক্ষার বোন অনুরাধা জানিয়েছেন, "ভগবান কৃষ্ণের সাথে রক্ষার বিয়ে পরিবারের সকল সদস্যের এবং সব আত্মীয়স্বজনের সম্মতিতেই হয়েছে। তাঁরা সবাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখন থেকে শ্রীকৃষ্ণও আমাদের পরিবারের একজন আত্মীয় হয়ে গেলেন।"

কলকাতায় নবাব আমলের কামান উদ্ধার, মাটির আড়ালে লুকিয়েছিল আড়াইশো বছরের ইতিহাস


```