Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাচ্চাদের খিচুড়িতে টিকটিকি, না দেখেই রান্না! চন্দ্রকোণায় অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ জন

বাচ্চা ও তাদের পরিবারের জন্য রান্না করা খিচুড়ির মধ্যে মিলল আস্ত টিকটিকি! ততক্ষণে অবশ্য সেই খাবার খাওয়া হয়ে গেছে। 

বাচ্চাদের খিচুড়িতে টিকটিকি, না দেখেই রান্না! চন্দ্রকোণায় অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ জন

শেষ আপডেট: 14 December 2023 21:21

দ্য ওয়াল ব্যুরো: রোজকার মতো বৃহস্পতিবাআরও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না হয়েছিল। সেই খিচুড়ি বাড়িতে নিয়ে খেতে গিয়েই আসল বিপত্তি। বাচ্চা ও তাদের পরিবারের জন্য রান্না করা খিচুড়ির মধ্যে মিলল আস্ত টিকটিকি! ততক্ষণে অবশ্য সেই খাবার খাওয়া হয়ে গেছে। 

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এক নম্বর ব্লকের লোরপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটেছে এই ঘটনা। জানা গেছে, ওই কেন্দ্রে খিচুড়ি রান্না হওয়ার সময়ে কোনওভাবে সেটিতে পড়ে গিয়েছিল একটি টিকটিকি। তবে রাঁধুনিরা তা লক্ষ্য করেননি। সেই খিচুড়ি টিফিন বাক্সে করে বাড়ি নিয়ে গিয়ে খেয়ে ফেলে শিশু এবং অভিভাবকরা।

অভিভাবকদের মধ্যেই একজন খিচুড়ির মধ্যে টিকটিকি আবিষ্কার করেন। তারপরেই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, খিচুড়ি খাওয়ার পর থেকেই অনেকে বমি করতে শুরু করেন। ইতিমধ্যেই ৩০ জনকে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে সেখানেই। 

ঘটনার খবর পাওয়ার পরেই বিডিও এবং পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। অসুস্থদের নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন তাঁরাই। রামজীবনপুর ফাঁড়ির আইসি রাজকুমার দাস নিজে হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থদের আপাতত কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে।


```